চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির সঙ্গে তুলনা ভীষণ উপভোগ করি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ছবি: জাকির সবুজ

ছবি: জাকির সবুজ

মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের কথা। সর্বোচ্চ গোলদাতা হয়ে আলো কাড়লেন তহুরা খাতুন। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়ে। সামাজিক প্রতিবন্ধকতা ঠেলে ততদিনে জাতীয় পর্যায়ে তারকা তিনি। ছোটবেলা থেকেই যখন বল নিয়ে ছোটাছুটি শুরু করতেন, লোকে ‘মেসি মেসি’ বলে চিৎকারে সমর্থন জানাত।

তহুরার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। ঘরের মাঠের আসরে তার পা থেকে এসেছে দুই গোল। কিংবদন্তি লিওনেল মেসির ‘নামের সঙ্গে মিলিয়ে’ ডাকাটা বাড়াবাড়ি মনে হলেও আসলে তো সেটি তুলনা নয়, তহুরার সামর্থ্যকে প্রকাশ করার রূপকঅর্থ। যারা তহুরার খেলা দেখেছেন, বল নিয়ে মুগ্ধ করা কারিকুরির কারণে মোটেই বাড়াবাড়ি মনে হবে না!

মেসির সঙ্গে তুলনাটা কেমন লাগে? মহাতারকার সঙ্গে নিজের নাম উচ্চারিত হতে দেখে কি চাপ অনুভব হয়? চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন প্রশ্নের সামনে হাসি ছড়াল তহুরার মুখে। করলেন স্মৃতিচারণ।

‘যখন ছোট ছিলাম, বল পায়ে পেলেই সবাই বলতো মেসি মেসি। তখন তাকে চিনতাম না। সবার কাছে জানতে চাইতাম মেসি কে? সত্যি কথা বলতে মেসি কে তা জানতাম না। যখন বড় হয়েছি, তখন সবার কাছে জানতে পেরেছি মেসি বিশ্বের একজন সেরা খেলোয়াড়।’

‘মেসির সঙ্গে তুলনা করলে মোটেও চাপ অনুভব করি না। মেসির সঙ্গে তুলনা ভীষণ উপভোগ করি। আমার খুবই ভালো লাগে, যখন গ্রামে যাই, তখন আমাকে অনেক মানুষ মেসি বলে ডাকে। আমাকে এত বড় একটা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করে।’

বাংলাদেশ এখন মেয়েদের ফুটবল নিয়ে বেশ আশাবাদী হয়ে উঠেছে। মেয়েরা সামনে আরও সাফল্য আনবেন, এমন প্রত্যাশা। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারা খেলার সুযোগ করে নেবেন, এমন আশা পালে জোর হাওয়া লাগছে।

Reneta

কত বছরের মধ্যে আমরা এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ খেলব? দশম শ্রেণির শিক্ষার্থী তহুরা শান্ত ও স্থির মেজাজে পরিপক্বতার ছাপ রাখলেন সুদূরের স্বপ্ন বুনতে গিয়ে।

‘আসলে হুটহাট করে কোনকিছু হয় না। এখন যেহেতু আমরা একটার পর একটা ট্রফি আনছি, তাই অবশ্যই এই ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করব। আমরা যেকোনো টুর্নামেন্টে একত্রিত হয়ে আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো করার এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করে যাব।’

কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের হয়ে প্রথমবার কোনো ফুটবল টুর্নামেন্টে খেলেছেন তহুরা। এরপর এগিয়ে এসেছেন বহু পথ। কিন্তু অতীত ভোলেননি। সেইসব দিন স্মরণ করে সেসময় যারা তাদের গড়তে অবদান রেখেছিলেন, কৃতজ্ঞতা চিত্তে বললেন তাদের নাম।

‘আমাদের স্কুলের শিক্ষক মুকিদ স্যার, মিনতি রানী সরকার ম্যাডাম, স্থানীয় জুয়েল ভাই, রাজীব দাদা, আমাদের ফুটবল খেলতে অনেক সাহায্য এবং উৎসাহ দিয়ে গেছেন। ময়মনসিংহে (শহরে) আসার পর সেখানে কুদ্দুস স্যার, মকবুল স্যার, বোরহানউদ্দিন স্যার, সালাউদ্দিন স্যার ছিলেন।’

মাঠ ও মাঠের বাইরে পাওয়া সবার সমর্থন অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাসী করে তোলে আরও বেশি করে, সবাইকে তাই ধন্যবাদ জানাতে ভুললেন না তহুরা।

‘আসলে মা-বাবার দোয়া ও মানুষের দোয়া ভালোবাসাটাই সবচেয়ে বড়। মানুষ আমাদের খেলা দেখেছে, সমর্থন করেছে। ওনাদের দোয়া আর ভালোবাসাতেই আমরা এগিয়ে যেতে চাই। ওনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যেভাবে সমর্থন করেছেন, তাতেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। অনেকেই কষ্ট করে মাঠে এসে খেলা দেখেছেন। ওনাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তহুরা খাতুনবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ভারতমারিয়া মান্ডামেয়েদেরলিড স্পোর্টসসাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলস্পোর্টস বিশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

চেনা কিংবা অচেনা পথে বলা না বলা কিছু কথা

পরবর্তী

চেনা কিংবা অচেনা পথে বলা না বলা কিছু কথা

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান চলছে

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT