চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে গ্রুপপর্বেই দেখা হচ্ছে লেভান্ডোভস্কির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ন ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির সঙ্গে গ্রুপপর্বেই দেখা হচ্ছে রবার্ট লেভান্ডোভস্কির। কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে নামবে সময়ের অন্যতম দুই তারকার দেশ আর্জেন্টিনার ও পোল্যান্ড।

শুক্রবার রাতে কাতারের দোহায় জমকালো আয়োজনে হয়ে গেল বিশ্বকাপের ৩২ দলের গ্রুপপর্বের ভাগ্য নির্ধারণ। আসরে আকাশী-নীল জার্সিধারী দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন জায়ান্টরা পোল্যান্ডের সঙ্গে গ্রুপ প্রতিপক্ষ পেয়েছে মেক্সিকো ও সৌদি আরবকে।

আসরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির মুখোমুখি হবেন দুবারের ফিফা বর্ষসেরা লেভান্ডোভস্কি। গ্রুপ টেবিলের শীর্ষ দুটি দল নিশ্চিত করবে সেরা ষোলোয় খেলা। সেক্ষেত্রে লেভার পোল্যান্ড ও মেসির আর্জেন্টিনার ম্যাচটি গুরুত্বপূর্ণ সমীকরণে পৌঁছে যেতে পারে!

দুয়ারে কড়া নাড়তে থাকা বৈশ্বিক আসরটি এখন ক্ষণগণনার টেবিলে। লড়াই মাঠে গড়াতে বাকি ২৩৪ দিন। গ্রুপপর্বের খেলা শুরু ২১ নভেম্বর, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শেষ ষোলোর খেলা গড়াবে ৩ থেকে ৬ ডিসেম্বর। কোয়ার্টার ফাইনালের চারটি খেলা হবে ৯ ও ১০ ডিসেম্বর।

এরপর সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। সেমিতে বাদ পড়া দল তৃতীয় স্থান নির্ধারণীতে লড়বে ১৭ ডিসেম্বর। একদিন পর ১৮ ডিসেম্বর মিলবে সেরার দেখা, মিলবে মুকুট।

এক নজরে দেখে নেয়া যাক কে কোন গ্রুপে

Reneta

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, (প্লে-অফ)

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, (প্লে-অফ)

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, (প্লে-অফ)
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, কোরিয়া, ঘানা

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকাতারকাতার বিশ্বকাপ-2022দোহাপোল্যান্ডমেসিলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খালেদা জিয়ার কথা বলতেই কেঁদে ফেললেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদে যাচ্ছেন দুই বেয়াই

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে দুই ভাই যাচ্ছেন সংসদে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

যে চারটি আসনে ‘না’ ভোট জিতেছে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT