চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিয়ের রাতেই নেইমারকে ‘ভাগিয়েছিলেন’ আলভেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ন ০৭, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

বার্সেলোনায় নেইমার এখন অতীত। তার চেয়ে আরেকটু বেশি অতীত লিওনেল মেসির বিয়ে। কিন্তু বেশি অতীত মেসির বিয়ের সেই রাতেই ভবিষ্যৎ ভাগ্য নির্ধারিত হয়েছিল নেইমারের। বুয়েন্স আয়ার্সে বিয়ের রাতের আলো-আঁধারির মধ্যেই নেইমারকে পিএসজির জন্য ‘ভাগিয়েছিলেন’ তার জাতীয় দল সতীর্থ দানি আলভেজ!

বার্সা ছাড়বেন কি ছাড়বেন না, প্রথমদিকে সেটি নিয়ে দ্বিধায় ছিলেন নেইমার। মনে মনে এটাও ভাবনাতে ছিল যে, আরও একটা মৌসুম কাতালান জার্সিতেই খেলে যাবেন। ২০১৮ বিশ্বকাপকে টার্নিং পয়েন্ট ধরেই আরও এক মৌসুম বার্সায় থাকতে চেয়েছিলেন ব্রাজিল তারকা। কিন্তু মেসির বিয়ের ওই রাতই পাল্টে দিল সব!

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, মেসির বিয়ের অনুষ্ঠানে খুব অল্প সময় উপস্থিত ছিলেন নেইমার ও আলভেজ। কিছুক্ষণ পরই সাবেক বার্সেলোনা সতীর্থদের সঙ্গে ব্রাজিলের গিয়ানিয়া উৎসবে যোগ দিতে চলে যান নেইমার। সে পথেই সবকিছু বদলে যায়। এমনকি রিলিজ ক্লজ ফি’র ব্যাপারে বিস্তারিত কথা বলে নেইমারকে তখনই একরকম রাজি করিয়ে ফেলেন আলভেজ। যে আলোচনার শুরুটা হয়েছিল বিয়ের অনুষ্ঠান থেকেই।

তবে নেইমার-আলভেজের পিএসজি যোগাযোগের শুরুটা আরও কিছুদিন আগের। নেইমার পিএসজিতে যাবেন বলেই সবাইকে তাক লাগিয়ে শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির বদলে পিএসজিতে নাম লেখান আলভেজ। যা নিয়ে সংবাদ মাধ্যমে খবর হয়, ‘গুরুকে দাগা দিয়ে পিএসজিতে আলভেজ’। পরে মেসির বিয়ের রাতে দুজনে সিদ্ধান্ত নেন, বার্সেলোনার পক্ষ থেকে যতই বোঝানো বা জোরাজুরি করা হোক না কেন, নেইমার কিছুতেই মন পরিবর্তন করবেন না।

নেইমারের পিএসজি সংযোগের কথা দুদিন আগে নিজ মুখে স্বীকার করেছেন আলভেজও। বলেছেন, ‘আপনাদের জানাতে চাই, আমি নেইমারের কাছে কৃতজ্ঞ যে তার কারণেই আজ আমি পিএসজিতে। অনেকেই মনে করেন আমি তাকে দল বদলাতে ফুসলিয়েছি। আসলে আমি এসবকিছুই বলিনি। তাকে শুধু বলেছি, যেটা করলে তুমি সুখী হবে সেটাই কর।’

নেইমার সেটাই করেছেন। প্রথমে আলভেজকে পিএসজিতে পাঠিয়েছেন। পরে নিজে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার রেকর্ড গড়ে প্যারিসের দলটিতে নাম লিখিয়েছেন। পিএসজি রুটে বিমান ওড়ার আগে আলভেজ-নেইমার দলবদল যোগাযোগটা যে ছিলই, সেটা আর তাই গোপনও নয়!

Jui  Banner Campaign
ট্যাগ: আলভেজনেইমারপিএসজিবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ভ্যালেন্টাইন সপ্তাহে ‘কিস ডে’: ভালোবাসা প্রকাশে সম্মান ও বোঝাপড়ার বার্তা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে দুই দশক পর সরকার গঠনের পথে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর যারা বিজয়ী হলেন!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT