চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিকল্পের খোঁজে বার্সা প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির অবসরের পর বার্সেলোনার কী হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে বার্সেলোনা। আয়াক্স থেকে বার্সায় সই করেছেন ফ্রেঙ্কি ডে জং। বৃহস্পতিবার তার হাতে জার্সি তুলে দেয়া হয়।

২১ বছরের এই মিডফিল্ডার ফ্রেঙ্কির হাতে জার্সি তুলে দেয়ার সময় বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ বলেছেন, ‘মেসির উত্তরসূরি খোঁজার চেষ্টায় রয়েছি।’

মিডফিল্ডার হলেও দারুণ প্রতিভার জন্য ফ্রেঙ্কিকে নিয়ে দারুণ আশাবাদী বার্সেলোনা। জাবির অভাব পূরণ করার জন্য। তবে মেসির আদর্শ বিকল্প এখনো অধরা।

মেসির সঙ্গে আরও দু’বছরের চুক্তি রয়েছে বার্সার। সে সময় মেসির বয়স হয়ে যাবে ৩৩। ৬৬৪ ম্যাচে যার নামের পাশে এখন ৫৮১ গোল। এ রকম একজন ফুটবলারের বিকল্প খুঁজে পাওয়া মুখের কথা নয়।

মেসির বিকল্প হিসেবে নেইমারকে আনা হয়েছিল। তিনি এখন পিএসজিতে খেলছেন। অন্য বিকল্প লুইস সুয়ারেজ অবশ্য দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। বার্সেলোনা নতুন ফরোয়ার্ড এলেই অনেক মিডিয়া মেসির উত্তরসূরি হিসেবে তুলনা শুরু করেছে। ম্যালকমকে আনা হয়েছিল। দারুণ সফল নন। ফরাসি ফুটবলার উসমান ডেম্বেলে শুরুতে গুটিয়ে থাকলেও গত মাস দুয়েক ভালো ছন্দে। কিন্তু তাকে মেসির আদর্শ বিকল্প ভাবার সময় হয়নি।

বর্তমান প্রেসিডেন্টের মেয়াদ আর দু’বছর। তারপর তাকে সরে যেতে হবে। তার আগে তিনি মেসির বিকল্পের খোঁজে নেমেছেন।

Reneta

এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘মেসি তো সারা জীবন খেলবে না। তার উত্তরসূরি খোঁজার কাজ জারি থাকবে। আমার জায়গায় যিনি আসবেন, তাকেও একইভাবে খোঁজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতের জন্য ক্লাবকে তৈরি রাখতে।’

মেসি বারবারই বলেছেন, ‘বার্সেলোনা থেকেই আমার অবসর নেয়ার ইচ্ছে রয়েছে।’

সেই সূত্র ধরেই বার্সার মেসির বিকল্প খোঁজার চেষ্টা শুরু। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদ রীতিমতো গাড্ডায় পড়েছিল। রোনালদোর অভাব আজও মেটাতে পারেনি রিয়াল। কিন্তু ধীরে ধীরে রোনালদোর জায়গা নেয়ার জন্য তৈরি হচ্ছেন ব্রাজিলের বিস্ময়বালক ভিনিসিয়াস জুনিয়র।

রিয়ালের আগের কোচ হুলেন লোপেতেগি ভিনিসিয়াসকে জুনিয়র দলে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। লোপেতেগির বিদায়ের পর বর্তমান কোচ সান্টিয়াগো সোলারি অবশ্য তাকে আবার ফিরিয়ে নিয়েছেন সিনিয়র দলে। সেই ভিনিসিয়াস নিজেকে মেলে ধরতে শুরু করেছেন। রিয়াল সমর্থকরা তার খেলা দেখে তারিফ করছেন। তাকে সিআর সেভেনের বিকল্প হিসেবে মেনে নেয়া শুরু করেছন তারা।

সেই শিক্ষা নিয়ে বার্সা পথে নামলেও মেসির বিকল্প এখনো খুঁজে পায়নি। দলকে উদ্ধার করতে তাই চোট নিয়েও তাকেই নামতে হচ্ছে মাঠে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টয়ার চক্রজাল

পরবর্তী

মিথ্যের বেসাতি, ট্রাম্প এবং আমরা

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-মেক্সিকো-দেয়াল-প্রাচীর নির্মাণ-ছাড় প্রস্তাব

মিথ্যের বেসাতি, ট্রাম্প এবং আমরা

আলোচিত ও কালজয়ী বাংলা ছবির আসর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT