চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির থাকার চেয়ে ‘না থাকার’ সময়েই ভালো করছে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের শুরুতে মাঠের পারফরম্যান্সে বার্সেলোনার তালগোল পাকানো অবস্থা আর লিওনেল মেসি চলে যাওয়ার ঘটনা মিলিয়ে যারা গেল গেল শোরগোল তুলছিলেন, তাদের থামিয়ে দিতে হাজির হচ্ছে পরিসংখ্যান। যাতে দেখা যাচ্ছে গত মৌসুমে মেসি থাকার পরও যে অবস্থানে ছিল বার্সা, এ মৌসুমে আর্জেন্টাইন মহাতারকা পিএসজিতে চলে যাওয়ার পর তারচেয়ে ভালোই করছে কাতালানরা!

তিন ম্যাচের জয়খরা কাটানোর পথে বার্সেলোনা রোববার রাতে ন্যু ক্যাম্পে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে। গোল করেছেন মেম্ফিস ডিপাই, লুক ডি ইয়ং ও কাতালানদের নতুন নাম্বার-১০ আনসু ফাতি।

যে জয় দিয়ে স্প্যানিশ টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বার্সা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। গত মৌসুমে শুরুর ছয় ম্যাচে কাতালানরা লিগ টেবিলে কেবল ৮ পয়েন্ট যোগ করতে পেরেছিল। তাতে উন্নতিই বলা যায়!

গোল করার ক্ষেত্রেও একই অবস্থা দেখা যাচ্ছে। এ মৌসুমে এখন পর্যন্ত ১১ গোল করেছে বার্সা। পরিসংখ্যান বলছে, গত মৌসুমে একই সংখ্যক ম্যাচের শেষে এক গোল কম তথা ১০টি গোল প্রতিপক্ষের জালে জড়াতে পেরেছিল তারা।

গত মৌসুমের চেয়ে এ মৌসুমের শুরুর অংশে কেবল এক জায়গায় পিছিয়ে আছে বার্সা। সেটি চিরায়ত ডিফেন্স সমস্যা। আগের মৌসুমে যেখানে ৫ গোল হজম করেছিল দলটি, এবার এপর্যন্ত ৬ গোল নিজেদের জালে জড়িয়ে যেতে দেখেছেন পিকেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানডিপাইফাতিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পেড্ডি’, চার দিনে আয় কতো?

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT