স্পোর্টস

মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে পয়েন্ট টেবিলের তলানির দল ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেলেও টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে এসেছে কাতালানরা।

রাত পৌনে ২টায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে দেপোর্তিভো লা-করুনার।

এদিন রেলিগেশনের আওতায় থাকা ওসাসুনার মাঠে আতিথ্য নিতে যায় কোচ লুইস এনরিকের শিষ্যরা। তবে ম্যাচের প্রথমার্থ বার্সোলেনাকে ঠেকিয়ে রাখে হোস্ট ওসাসুনা।

দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে বার্সাকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। জর্ডি আলবার পাস থেকে সহজেই গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের ৭৩ মিনিটে জর্ডি আলবার আরেকটি অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি।

অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন জাদুকর নিজের দ্বিতীয় গোলটি করলে জয় নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা।

বিষয়:বার্সেলোনালিওনেল মেসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…