চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোখে জল, চুমু স্বপ্নের শিরোপায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কোপা আমেরিকার ফাইনালে তিনবার, শিরোপা আসেনি। ২০১৪ রাশিয়া বিশ্বকাপের ফাইনালেও নিয়েছিলেন আর্জেন্টিনাকে, শিরোপা ধরা দেয়নি। অবশেষে স্বপ্নের শিরোপা এলো লিওনেল মেসির চুমু নিতে। মহাতারকা ফাইনালে পঞ্চমবারের চেষ্টায় জাতীয় দলকে এনে দিলেন ট্রফি। ব্রাজিলকে হারিয়ে লাতিন শ্রেষ্ঠত্বের টাইটেল জিতল আর্জেন্টিনা।

রোববার আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচেছে। লিওনেল মেসির হাতে দেশের জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা উঠেছে। তাইতো আবেগে চোখে আনন্দঅশ্রুর দেখা মিলল মেসির। সতীর্থদের জড়িয়ে ধরলেন যাকে যেভাবে পেলেন। চোখে ছল ছল জল তাদেরও।

বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপার মঞ্চে গতবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের হারিয়ে ১৫তম বারের মতো কোপার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। বসেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের পাশে। দুদলের পাশেই এখন সমান ১৫টি করে কোটা আমেরিকা ট্রফি।

ম্যাচের ২২ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। গোল আনেন ডি মারিয়া। মাঝমাঠ থেকে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রদ্রিগো ডে পল। সেটি পৌঁছে যায় ডানপ্রান্তে অরক্ষিত ডি মারিয়ার কাছে, বলে নিয়ন্ত্রণ নিয়ে ভোঁ-দৌড়ে ব্রাজিল বক্সের কাছে থেকে গোলরক্ষক এডেরসনের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

২০০৪ সালের ফাইনালে সেসার ডেলগাডোর পর ডি মারিয়াই প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়, যিনি কোপার ফাইনালে গোল এনে দিলেন আলবিসেলেস্তেদের। ওই গোলেই নিশ্চিত হয় শিরোপা।

Reneta

ম্যাচ শেষের বাঁশি বাজতে বাজতেই উল্লাসে ফেটে পড়েন মেসি-মার্টিনেজরা। সকলের চোখেই তখন জল। মধ্যমণি লিওনেল মেসি। কিংবদন্তির হাতে একটি শিরোপা তুলে দেয়ার আপ্রাণ চেষ্টায় যে ফুলচন্দন পড়েছে। মিলেছে পুরো আর্জেন্টিনার মুখে হাসি ফোটানোর সুযোগ। সেই আনন্দে চোখ যেন বাধ মানছিল না মেসি-আগুয়েরোদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকা ২০২১নেইমারব্রাজিলব্রাজিল-আর্জেন্টিনামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT