চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের বিনাবেতনে কোচিং করাবেন ম্যারাডোনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গ্যালারিতে বসে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে দেখেছেন স্বদেশকে। দ্বিতীয় রাউন্ডের সেই বিভীষিকাময় ম্যাচের পর ম্যারাডোনার উপলব্ধি, দেশের ফুটবলারদের এখন ভীষণ দরকার তাকে! সে চিন্তা থেকেই নিজ দেশের ফুটবল ফেডারেশনের কাছে মেসিদের বিনামূল্যে কোচিং করাতে চাওয়ার ইচ্ছা আর্জেন্টাইন কিংবদন্তির।

বিশ্বকাপ বিপর্যয়ের পর থেকেই গুঞ্জন, আর্জেন্টাইন কোচের পদ থেকে সরিয়ে দেয়া হতে পারে হোর্হে সাম্পাওলিকে। সেই গুঞ্জনকে কেন্দ্র করে ম্যারাডোনার সামনে প্রশ্ন রেখেছিল ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেল। জানতে চেয়েছিল, আলবিসেলেস্তেদের কোচিং করাবেন কিনা!

ম্যারাডোনার জবাব, ‘অবশ্যই। আর আমি সেটা বিনা পারিশ্রমিকেই করবো। এর বিনিময়ে আমি কিছু চাই না।’

২০১০ বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে কোচিং করিয়েছিলেন ম্যারাডোনা। সেবার জার্মানির কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেন মেসিরা। পরে আরব আমিরাতের ঘরোয়া দুটি ক্লাবেরও দায়িত্ব সামলেছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু বেশিদিন দায়িত্বে থাকতে পারেননি।

রাশিয়া বিশ্বকাপে গ্যালারি থেকেই দলকে সমর্থন যুগিয়েছেন ম্যারাডোনা। একেকবার একেক কাণ্ডে হয়েছেন আলোচিত-সমালোচিতও। আর্জেন্টিনার বিদায়ের ম্যাচে ম্যারাডোনার কাণ্ড-কারখানা ছিল অতিমাত্রায় নাটুকে! সংবাদ মাধ্যমের এমন সমালোচনার জবাব দিতেও দেরি করেননি এ কিংবদন্তি।

‘মানুষ মনে করেছে আমি খুব আনন্দে আছি। আসলে আমার হৃদয় কষ্টে ভারী হয়ে আছে। আমার মনে হচ্ছে আমরা এতদিনে তিলে তিলে যা গড়েছি তা যেন এক নিমিষেই ভেঙ্গেচুরে গেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ সর্বশেষম্যারাডোনারাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT