চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের অ্যাওয়ে গোলের স্বস্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাপোলির মাঠে খেলতে যেয়ে ড্র নিয়ে ফিরেছে বার্সা। ইতালিয়ান ক্লাবটির জমাট রক্ষণের মুখে খাবি খেতে খেতে অবশ্য মূল্যবান একটি অ্যাওয়ে গোলের খানিক স্বস্তি নিয়ে ফিরেছেন মেসিরা।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের ৩০ মিনিটে ড্রেইস মের্টেন্সের গোলে নাপোলি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে সমতা ফেরানো গোলটি করেন অ্যান্টনে গ্রিজম্যান।

আসছে ১৮ মার্চ ফিরতি লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অনেক হিসাবের ম্যাচে নামতে হবে বার্সাকে।

ছয় হলুদ কার্ডের ম্যাচে একটি লাল কার্ড, মঙ্গলবার রাতে যার চারটি হলুদ ও লালটি বার্সার দিকে। বুসকেটস, মেসি, গ্রিজম্যান, ভিদাল হলুদ। বুসকেটস ফিরতি লেগ মিস করবেন। ভিদাল পরে আরেকটি হলুদ, দুই হলুদ কার্ডে ৮৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রথমার্ধে পিছিয়ে পড়া ও এলোমেলো খেলার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মতো গোছানো প্রদর্শনী দেখাতে থাকে বার্সা। নেলসন সেমেদোওয়ের ক্রসে গ্রিজম্যান সমতা ফেরালে মেলে ফল। পরে দুদলই কয়েকটি সুযোগ তৈরি করে আর কাজে লাগাতে পারেনি।

রাতের অন্য ম্যাচে, চেলসিকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে সেরা আটে এককদম দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। ১৮ মার্চ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে অনেকটা নির্ভার হয়েই নামতে পারবে জার্মান জায়ান্টরা।

Reneta

গোলশূন্য প্রথমার্ধের পর বিরতি থেকে ফিরে ৫১ মিনিটে সার্জি গানাব্রে প্রথম বায়ার্নকে লিড এনে দেন। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৬ মিনিটে রবার্ট লেভানডোভস্কি তৃতীয় গোলটি এনে বড় জয় নিশ্চিত করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রিজম্যানচেলসিচ্যাম্পিয়ন্স লিগনাপোলিবায়ার্নবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT