চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে স্কোয়াডে রেখেই ‘এল ক্ল্যাসিকো’তে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ পূর্বাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এই ‘এল ক্ল্যাসিকো’ আগে থেকে নির্ধারিত ছিল না। কোপা ডেল রে’র শেষ আটেই নিশ্চিত হয় ধ্রুপদী মহারণের দিনক্ষণ। মৌসুমে একটি বাড়তি ‘এল ক্ল্যাসিকো’ মানে ফুটবলভক্তদের বাড়তি পাওয়া। তেমনই এক উপলক্ষ সামনে রেখে বুধবার রাতে মুখোমুখি ফুটবল দুনিয়ার দুই জায়ান্ট। ন্যু ক্যাম্পে কোপা ডেল রে’র প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে যারা জিতবে ফাইনালের পথে এগিয়ে যাবে অনেকদূর। বার্সার মাঠে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।

রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে শঙ্কায় ছিল বার্সা শিবির। দলের সেরা তারকা লিওনেল মেসি চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছিলেন এ ম্যাচে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে দুটি গোলই আসে মেসির কাছ থেকে। কিন্তু সেই ম্যাচেই চোটে পড়েন আর্জেন্টাইন তারকা। যে কারণে সোমবারের অনুশীলনেও আসতে পারেননি। এরপর জানা যায়, সেমির প্রথম লেগে না-ও খেলতে পারেন ‘এলএম টেন’।

তবে মঙ্গলবার রাতেই বার্সার পক্ষ থেকে জানানো হয় মহারণে থাকছেন মেসি। তাকে দলের স্কোয়াডে রেখেছেন কোচ আর্নেস্টো ভালভার্দে। মেসি ছাড়া ক্ল্যাসিকো স্বাদ ভিন্ন হয়, সেটা ভেবেই কিনা তাকে ছাড়া দল সাজালেন না কোচ।

এর আগে মৌসুমের প্রথম ‘এল ক্ল্যাসিকোতে’ও খেলতে পারেননি মেসি। তাই আরও একবার মেসি-রোনালদোর দুজনকে ছাড়াই ‘এর ক্ল্যাসিকো’ দেখার শঙ্কায় ছিলেন দর্শকরা। তবে শেষ পর্যন্ত সেটা হচ্ছে না।

বার্সার সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ও নাম্বার টেন খেলা মানে রিয়ালের জন্য বাড়তি চিন্তা। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে ৩৮ ম্যাচে ২৬টি গোল করেছেন মেসি। তার উপর রিয়ালের বিপক্ষে খেলা নিজের সবশেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

এই ম্যাচে আরও একটি ইতিবাচক দিক আছে মেসির জন্য। এল ক্ল্যাসিকো খেলার ক্ষেত্রে তিনি আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে জাভি হার্নান্দেজের আরও কাছে চলে যাবেন। জাভি-ইনিয়েস্তার ছায়ায় বেড়ে ওঠা মেসির এটি হতে যাচ্ছে ৩৯তম এল ক্ল্যাসিকো। যা ইনিয়েস্তার চেয়ে একটি বেশি। সর্বোচ্চ ৪২ ম্যাচ খেলার রেকর্ড জাভির। ফলে স্প্যানিশ মিডফিল্ডার জেনারেলের আরও কাছে চলে যাবেন তিনি।

Reneta

অবশ্য মেসি শেষ পর্যন্ত না খেলতে পারলেও সেই ম্যাচটিই অনুপ্রেরণা জোগাতে পারে বার্সা শিবিরকে। ন্যু ক্যাম্পে মাঠে গড়ানো দুদলের আগের ম্যাচে বার্সার কাছে ৫-১ গোলে উড়ে যায় রিয়াল। সেদিন লুইস সুয়ারেজ-কৌতিনহোরা মেসির অভাব একরকম বুঝতেই দেননি।

ইনজুরি থেকে মেসি ফিরলেও উসমান ডেম্বেলেকে এই ম্যাচেও পাচ্ছে না বার্সা। দুই সপ্তাহ ধরে মাঠের বাইরে ফরাসি তারকা। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করলেও ডেম্বেলে খেলার জন্য ফিট নন বলে জানিয়েছেন কোচ ভালভার্দে।

এই ম্যাচে অবশ্য বার্সার বিপক্ষে আগের ম্যাচের শোধ নিতে মরিয়া হয়ে আছে রিয়াল। সেই হারের জ্বালা এতটাই তীব্র ছিল যে, ম্যাচের পরেই বরখাস্ত করা হয় দলের কোচ হুলেন লোপেতেগিকে। এখন রিয়ালের সামনে ঘুরে দাঁড়িয়ে সেই হারের জবাব দেয়ার পালা। আর মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে একটি ‘এল ক্ল্যাসিকো’ জিতলেই বদলে যেতে পারে দৃশ্যপট, যা লিগেও নতুনভাবে উত্তেজনা নিয়ে আসতে পারে দুই দলের মধ্যে।

পাশাপাশি আরো একটি পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিতে পারে রিয়াল। সাম্প্রতিক ব্যর্থতার পরও দুদলের মুখোমুখি ‘এল ক্ল্যাসিকো’তে বার্সার চেয়ে এগিয়েই আছে রিয়াল। এখন পর্যন্ত দুই দল ২৩৮টি ‘এল ক্ল্যাসিকো’তে মুখোমুখি হয়েছে। যেখানে ৯৫টিতেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, আর বার্সার জয় ৯৩টিতে এবং ড্র হয়েছে ৫০টি ম্যাচ।

গোলের দিক থেকেও এগিয়ে আছে রিয়াল। মুখোমুখি লড়াইয়ে ৪০২টি গোল করেছে রিয়াল, বার্সার গোল সংখ্যা ৩৯১টি। তবে কোপা ডেল রে’তে মুখোমুখি লড়াইয়ে আবার রিয়ালের চেয়ে এগিয়ে আছে বার্সা। এখানে বার্সার ১৫ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১২টি।

Jui  Banner Campaign
ট্যাগ: এল ক্ল্যাসিকোবার্সামেসিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT