চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে বিশ্রামে রাখলেন ভালভার্দে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেরা আটে ফিরতি লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে লিগ ম্যাচে অধিনায়ককে বিশ্রামে রাখলেন কোচ আর্নেস্টো ভালভার্দে। হুয়েস্কার বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই পরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে।

মৌসুমের সম্ভাব্য সবকটি শিরোপা জেতার এখনও ভালো সম্ভাবনাই আছে বার্সার। লিগে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে শিরোপা অনেকটাই নিশ্চিত করেছে কাতালানরা। টেবিলের একবারে তলানিতে থাকা হুয়েস্কা ম্যাচে মেসির বিশ্রাম তাই খুব একটা সমস্যায় ফেলার কথা নয় দলটিকে। বাংলাদেশ সময় শনিবার রাত ৮.১৫ মিনিটে হুয়েস্কার মাঠে নামবে মেসিহীন বার্সা।

এরপর মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ফিরতি লেগে নামবে বার্সা। গত সপ্তাহে রেড ডেভিলদের মাঠ থেকে প্রথম লেগে ১-০তে জিতে এসেছে মেসিদের দল।

অবশ্য মেসির খানিকটা চোটজনিত সমস্যাও আছে। ম্যানইউ ম্যাচে রক্তাক্ত হয়েছেন বার্সা অধিনায়ক। ক্রিস স্মলিংয়ের হঠাত তেড়ে আসায় ঘটা সংঘর্ষে নাক ফেটে রক্ত ঝরেছে তার। ভাঙা নাক নিয়ে লা লিগায় দলের সেরা তারকাকে না খেলানোর পক্ষেই ছিলেন ভালভার্দে। বলেছিলেন হুয়েস্কার বিপক্ষে ঝুঁকি নিতে চাইছেন না প্রাণভোমড়াকে নিয়ে। আবার প্রয়োজনে মেসিকে দ্বিতীয়ার্ধেও নামানোর কথা বলেছিলেন। সেক্ষেত্রে বাড়তি সতর্কতায় মুখে মুখোশ পরে হলও!

সেটির আর দরকার হচ্ছে না। মেসিকে স্কোয়াডের বাইরেই রাখলেন বার্সা কোচ। সার্জিও বুসকেটসকেও বিশ্রাম দিয়েছেন তিনি। ইভান রাকিটিচ হুয়েস্কার বিপক্ষে খেলতে পারবেন না জ্বরের কারণে। সার্জিও রবের্তোরও চোট আছে, বাঁ-পায়ে। কার্ডজনিত নিষেধাজ্ঞায় লুইস সুয়ারেজ ও জেরার্ড পিকের মতো ভরসাকে এই ম্যাচে পাবে না বার্সেলোনা।

হুয়েস্কার বিপক্ষে তাই রিজার্ভ বেঞ্চের এক দলই নামাতে হচ্ছে বার্সা কোচকে। এর সুবিধাও আছে, ম্যানইউর বিপক্ষে দলের বেশিরভাগ সদস্যকে একেবারে তরতাজা অবস্থায় পাবেন ভালভার্দে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সামেসিলা লিগালিড স্পোর্টসহুয়েস্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষের পথে, মন্তব্য পুতিনের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার ম্যাগইয়ার

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT