চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে বিক্রির জন্যই এত নাটক বার্সার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ন ২৬, আগস্ট ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

২০ বছরের স্বপ্নের মতো এক সম্পর্ক তিক্ততা দিয়ে শেষ হওয়ার পথে। মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। চুক্তিতে থাকা একটি শর্তের দিকে ইঙ্গিত করে ক্লাবের প্রতি তার অনুরোধ, যেন বিনা ট্রান্সফার ফিতে তাকে ছেড়ে দেয়া হয়।

আর মেসিকে ধরে রাখতে হাতে যত তাস আছে সবগুলোই ব্যবহার করতে চাইছে বার্সা, প্রয়োজনে আইনি ব্যবস্থা নিয়ে হলেও।

৩৩ বছর বয়সী মেসি মঙ্গলবার ফ্যাক্স বার্তায় বার্সা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার চুক্তির বিশেষ শর্ত কার্যকর করে দলবদল করতে চান তিনি। কাতালানদের সাথে তার চুক্তিতে আছে, যেকোনো মৌসুম শুরুর আগে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়তে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে দিলে সেটি বিনা ট্রান্সফার ফিতে কার্যকর করতে হবে বার্সাকে।

বার্সায় মেসির বর্তমান চুক্তি ২০২০-২১ মৌসুম পর্যন্ত। নামের পাশে বাই আউট ক্লজ আছে ৭০০ মিলিয়ন তথা ৭০ কোটি ইউরো। এখন যেহেতু ১০ জুনও পার হয়ে গেছে, বার্সা আশা করছে চুক্তির শর্তটি দিয়ে মেসিকে আটকাতে পারবে তারা। এবং আটকাতে চাইছেও। অন্যদিকে বার্সার সঙ্গে নাকি আইনি লড়াই শুরুর প্রস্তুতিও নিচ্ছেন মেসির আইনজীবী।

যদিও বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ ও কোচ রোনাল্ড কোম্যান বলছেন, মেসি থেকে যাবেন। কিন্তু ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, আসলে বার্সাই চাইছে মেসিকে বিক্রি করতে। মেসিকে বার্সা যেভাবে ধরে রাখতে চায়, তাতে আদতে তারা চাইছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করতেই।

‘আমার মনে হয় তারা চাইছে মেসিকে বিক্রি করতে। আর এটা করলে হবে ঐতিহাসিক ভুল। বেচারা বার্সার একদল অপদার্থের হাতে পরেছে।’

Reneta

বার্সা যে আসলেই মেসিকে বিক্রি করতে চাইছে তার ইঙ্গিত মিলেছে কাতালোনিয়ান রেডিও রেসওয়ানের করা প্রতিবেদনেও। রেডিওটি জানাচ্ছে, আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাব ছাড়ার অনুমতি পাবেন তখনই যখন কোনো ক্লাব তাকে নগদ অর্থের বিনিময়ে নিয়ে যাবে।

সেক্ষেত্রে নেইমারের চেয়েও বেশি দামে মেসিকে বিক্রি করতে চাইবে বার্সা। ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। যা এখনো ফুটবল বিশ্বে সবচেয়ে দামি দলবদল। এবার মেসিকে বিক্রি করে আরেকটি রেকর্ড পরিমাণ আয় চায় বার্সা।

এদিকে, মেসিকে পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। গত সোমবার সাবেক গুরু ও ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে মেসির ফোনালাপ হয়েছে, এমন খবরও গণমাধ্যমে এসেছে।

সাবেক কোচ মেসিকে জানিয়েছেন, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মেনেই তাকে ইতিহাদ স্টেডিয়ামে আনতে চায় সিটিজেনরা। দুজনের কথায় ইতিবাচক সাড়াও মিলেছে বলে খবর একাধিক সংবাদ মাধ্যমের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্টারন্যু-ক্যাম্পবার্সেলোনামেসিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT