চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়েও অবনমন থেকে ৩ পয়েন্ট দূরে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

গত ৩২ বছরে লা লিগায় এতটা খারাপ শুরু দেখেনি বার্সেলোনার কোনো স্কোয়াড, সেটিও আবার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি থাকার পরও। টেবিলে ১০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট তাদের। যা অবনমন অঞ্চলে থাকা ওসাসুনা থেকে ৩ পয়েন্ট বেশি!

শনিবার রাতে কাদিজের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছে বার্সেলোনা। প্রায় সোয়াযুগ পর দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে আসা দলটির কাছে এ মৌসুমে হারের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও।

কাদিজের কাছে হার দিয়ে ১৯৮৭-৮৮ মৌসুমের পর সবচেয়ে বাজে শুরু হয়েছে বার্সার। ৩২ বছর আগের দলটা সেবার ১০ ম্যাচে তুলেছিল মাত্র ১৩ পয়েন্ট।

ইতিহাস দিয়ে নয়, বার্সার অবস্থা কতটা করুণ সেটা পয়েন্ট তালিকার দিকে তাকালেও টের পাওয়া যাবে। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে আগের জায়গা, সপ্তম স্থান ধরে রাখলেও সেখানে তারা নড়বড়ে অবস্থানে। নিচের দলগুলোর সঙ্গে মেসিদের অবস্থান গা ঘেঁষাঘেঁষি করে। এমনকি নয়ে থাকা এলচেও বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে, তাদের পয়েন্ট ১৩।

কাদিজের কাছে হারের আগে ওসাসুনার বিপক্ষে জয় পেয়েছিল বার্সা। ওসাসুনা এখন ১০ ম্যাচে ১১ পয়েন্টে আছে ১৮ নম্বরে, অর্থাৎ অবনমন অঞ্চলে। গত সপ্তাহে ওসাসুনার কাছে যদি হেরে যেত বার্সা, তাহলে বাকি অবস্থাটা ভাবা মুশকিলই হতো! সামনে সাতের জায়গায় ১৮ নম্বরে মেসিদের দেখলেও হয়তো অবাক হবে না কাতালোনিয়ানরা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোম্যানবার্সাবার্সেলোনালা লিগালা লিগা ২০২০-২১লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT