চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নকল করেই হিরো গ্রিজম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বহু ঝক্কি-ঝামেলার মধ্যদিয়ে অ্যান্থনিও গ্রিজম্যানকে দলে টেনেছে বার্সেলোনা। কিন্তু কাতালান জার্সিতে কেমন জানি অচেনাই লাগছিল তাকে। প্রাক-মৌসুম থেকে শুরু করে ওপেনিং লিগ ম্যাচ, কোথাও দাগ কাটতে পারছিলেন না গ্রিজু। অবশেষে আলো জ্বাললেন গ্রিজম্যান, আর আলোকিত হল ‘ন্যু ক্যাম্প’।

বার্সার ঘরের মাঠের অভিষেকটা জোড়া গোলেই হয়েছে গ্রিজম্যানের। রিয়াল বেটিসের বিপক্ষে একটি অ্যাসিস্টসহ দলের পাঁচ গোলের দুটিই আসে তার পা থেকে। এরমধ্যে তার একটি গোল ছিল চোখ ধাঁধানো। বিশেষত দ্বিতীয় গোলটি, যেটি স্মরণীয় হয়ে থাকবে অনেকদিন। ডি-বক্সের ভেতরে ঢুকে কার্লিং ফিনিশিংয়ে (উল্টো দিক থেকে বাঁকানো শট) যে গোলটি করেন, সেটা প্রায় লিওনেল মেসিকে স্মরণ করিয়ে দেয়।

গোল যেমন দেখতে মেসির গোলের মতো, তেমনি গোলের তালিমটাও মেসির কাছ থেকেই নেয়া। ম্যাচ শেষে সেটা অকপটে স্বীকার করেছেন গ্রিজম্যান। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার কথায়, ‘হ্যাঁ, আমি অনুশীলনে মেসিকে এমনটা করতে দেখেছি, আমি তাকে কপি করেছি।’

মেসিকে নকল করে করা গোলই ‘ন্যু ক্যাম্পে’ হিরো বানিয়েছে গ্রিজম্যানকে। তিনি যখন ওই গোল করেন সেটা দেখে সন্তানসহ গ্যালারিতে থাকা মেসি-সুয়ারেজ বেশ হাসছিলেন।

লিগের প্রথম ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের কাছে হারের পর এই জয়টা খুবই দরকার ছিল বার্সার। সেইসঙ্গে গ্রিজম্যানেরও নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ ছিল। গ্রিজু বলেছেন, ‘প্রথম ম্যাচে হারের পর অনেক কথা শুনতে হয়েছে। তাই সেখান থেকে বের হতে সপ্তাহজুড়ে আমাদের অনেক কাজ করতে হয়েছে। প্রথমে গোল খাওয়ার পর আমরা জেগে উঠি এবং শেষ পর্যন্ত ভালো খেলি। প্রচুর সুযোগ তৈরি করেছি এবং কাজেও লাগাতে পেরেছি। আমরা নিজেরা জয়টা উপভোগ করেছি এবং আশা করি এটা সবসময়ই টিকে থাকবে।’

দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় মেসি, সুয়ারেজ ও উসমান ডেম্বেলেকে ছাড়াই দাপুটে জয়টি পায় বার্সেলোনা।

Reneta

অ্যাটলেটিকোর সাবেক তারকা এই বিষয়ে বলেন, ‘শেষ অবধি, যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা না থাকেন, তখন দলকে একটা পদক্ষেপ নিতে হবে এবং আজকের (রোববার) দিনটি এরকম হয়েছিল। আমি একা এটি করতে পারি না, যদি আমি স্কোর করি বা সহায়তা করি তবে সেটা আমার সতীর্থদের জন্য পারি, তাদের এজন্য ধন্যবাদ দিতে হবে। কারণ আমরা একটি দল হিসেবেই খেলেছি।’

লিগে বার্সেলোনার পরের ম্যাচ আগামী শনিবার, সেখানে প্রতিপক্ষ রেলিগেশন কাটিয়ে ফেরা ওসাসুনা। ওই ম্যাচে মেসির চোট কাটিয়ে ফেরার সম্ভাবনা আছে। তাতে প্রথমবার মাঠে জুটি গড়তে দেখা যাবে মেসি-গ্রিজম্যানকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিজম্যানবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT