চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে দেখেই খুশি সিটিজেনরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ন ২৩, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইতিহাদ স্টেডিয়ামে মন ভরে লিওনেল মেসির অনুশীলন দেখছেন একদল ম্যানচেস্টার সিটি ভক্ত। যার জন্য বছরের পর বছর অপেক্ষা সিটিজেন ভক্তদের, সেই আর্জেন্টাইন মহাতারকার পা অবশেষে পড়েছে ইতিহাদে। তবে ম্যানসিটির হয়ে খেলতে নয়, মেসি ম্যানচেস্টার মাতাবেন আর্জেন্টিনার জার্সি গায়ে।

শুক্রবার রাতে প্রীতি ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে হবে ম্যাচ।

জাতীয় দলের হয়ে খেলতে আসলেও মেসির এই আগমনকে সাদরেই গ্রহণ করেছে ম্যানসিটি। দলটির টুইটার ও ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে মেসির অনুশীলনের ভিডিও। যদিও সিটিজেনদের এই ভাল লাগার সঙ্গে কাজ করছে চাপা বেদনাও!

বার্সেলোনার সঙ্গে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে এসেছেন মেসি। কিন্তু যদি চাইতেন এই চুক্তিটা হতে পারতো ম্যানসিটির সঙ্গেও! সেই ২০১১ সাল থেকে মেসির পেছনে লেগে আছেন দলটির কর্তারা। সে বছর মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে সাও পাওলোতে আলোচনার টেবিলে বসেন ম্যানসিটির আরব ধনকুবের মালিক।

২০১১ সাল থেকেই নেইমারের পেছনে লেগে ছিল বার্সা। ব্রাজিলিয়ান তারকা দলে ভিড়লে দাম কমে যাবে মেসির। এমন গুজব কাজে লাগিয়ে আর্জেন্টাইন মহাতারকাকে দলে টানার প্রক্রিয়াটা প্রায় নাকি গুছিয়েই ফেলেছিল সিটিজেনরা! তবে শেষঅবধি কাজ হয়নি।

নেইমার বার্সাতে এসেছেন। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় ইউরোপ জয় করে আবার স্পেনও ছেড়েছেন। এদিকে মেসিও বার্সা ছাড়েননি।

Reneta

পরে ২০১৪ ও ২০১৬ সালে দুই দফা মেসির পেছনে ছুটে ব্যর্থ সিটিজেনরা। ২০১৬ সালে দলটির কোচ হন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলা। প্রিয় শিষ্যকে বাগানোর চেষ্টা ছিল গার্দিওলারও। পরে সেটাও হয়েছে ব্যর্থ।

এখন মেসির বয়স চলছে ৩০। তাতে একবিন্দুও মরচে পরেনি খেলায়। বরং দক্ষতার সঙ্গে অভিজ্ঞতা মিলিয়ে হয়েছেন ধারাল। এরপরও এখন অবশ্য আর মেসির পেছনে ছুটতে চাইছে না ম্যানসিটি। এত চেষ্টাতেও যাকে টলানো যায়নি, ভবিষ্যতেও তাকে পাওয়া সম্ভব নয় ভেবেই হাল ছেড়ে দিয়েছে দলটি। মেসি যখন ইতিহাদে তখন আপাতত খেলা দেখেই তৃপ্তি পেতে চাইছে সিটিজেনরাও। হোক না সেটা আর্জেন্টিনার হয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনা-ইতালিম্যানচেস্টার সিটিলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে এই প্রথম জ্বালানির দাম বাড়ানো

এপ্রিল ২, ২০২৬

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT