চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে টপকে রোনালদোকে টার্গেট সালাহ’র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন মোহামেদ সালাহ। নিজের গতি ধরে রেখে একই রাতে তিনি হারিয়ে দিলেন লিওনেল মেসি ও দিদিয়ের দ্রগবাকে। চলতি মৌসুমে মেসির আগেই ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন দ্রগবার রেকর্ডও। ‘মিশরীয় মেসি’র টার্গেট এবার ক্রিস্টিয়ানো রোনালদো।

শনিবার প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন সালাহা। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচের বাকি গোল দুটি করেন সাদিও মানে এবং রবের্তো ফিরমিনো।

এদিন প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজের ৩০তম গোলটি তুলে নেন সালাহ। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামের হ্যারি কেনের চেয়ে পাঁচ গোলে এগিয়ে গেলেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০ গোল করলেন মিশরীয় তারকা। সুযোগটা মেসির সামনেও ছিল। সালাহ’র আগেই মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার ২-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করতে পারেননি এলএম টেন। আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা এখন ২৯।

৩০ গোল সংখ্যাটা আরো একটা কারণে ঐতিহাসিক। প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে এই মাইলফলক ছুঁলেন সালাহ। তার আগে প্রিমিয়ার লিগের এক মৌসুমে চেলসির জার্সিতে সর্বোচ্চ ২৯ গোল করেছিলেন আইভরি কোস্টের দিদিয়ের দ্রগবা।

মেসি-দ্রগবাকে টপকে সালাহ’র টার্গেট এবার রোনালদো। যিনি ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে ৩১ গোল করে একটি রেকর্ড অন্য দুজনের সঙ্গে ভাগাভাগি করছেন। প্রিমিয়ার লিগে এক মৌসুমে রোনালদোর মত ৩১ গোল করা অন্য দুজন লিভারপুলের অ্যালান সিয়েরার এবং লুইস সুয়ারেজ।

Reneta

এদিন আরো একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে গোল পেয়েছেন তিনি। ৩৪ ম্যাচের ২২টিতে গোল করেছেন। এই রেকর্ডের অন্য দুই ভাগিদার রোনালদো এবং রবিন ফন পার্সি।

সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত সালাহ গোল করেছেন ৪০টি। লিভারপুলের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন। সালাহ’র আগে এক মৌসুমে ৪০ গোল করা অলরেডদের অন্য দুই তারকা ইয়ান রুশ ও রজার হার্ট। এর মধ্যে রুশ আবার এ কাজ করেছেন দুবার।

সালাহ’র সামনে সুযোগ আছে লিভারপুলের হয়ে রুশের গড়া সর্বকালের ব্যক্তিগত গোলের মাইলফলক ছাড়িয়ে যাওয়ারও। সেক্ষেত্রে ৭ গোলে পিছিয়ে আছেন তিনি। ১৯৮৩-৮৩ মৌসুমে বিখ্যাত লাল জার্সিতে ৪৭ গোল করেছিলেন রুশ।

চলতি মৌসুমে আরো অন্তত ছয় ম্যাচ খেলতে পারবেন সালাহ। চারটি প্রিমিয়ার লিগ ম্যাচের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দুই ম্যাচ। আর লিভারপুল যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারে, তাহলে সালাহ সাত ম্যাচে মাঠে নামতে পারবেন। আর এমটা হলে ম্যাচ প্রতি গড়ে একটি করে গোল পেলেই লিভারপুলের সর্বকালের একটা রেকর্ডের ভাগিদার হয়ে যাবেন সালাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT