চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই ইতালিতে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

গ্রুপসেরা হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। এক ম্যাচ হাতে রেখেই। সেটা ইন্টার মিলানের মতো দলের বিপক্ষে। তবুও লিওনেল মেসিকে মাঠে নামিয়ে ক্লান্ত করতে চাইলেন না কোচ আর্নেস্টো ভালভার্দে। অধিনায়ককে স্পেনে রেখেই তাই ইতালিতে গেছে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ অব ডেথ ‘এফ’ থেকে একপ্রকার হেসেখেলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছে বার্সার। ৫ ম্যাচে ১১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে ইন্টার। সমান ম্যাচে ৭ পয়েন্ট ইতালিয়ানদের। মঙ্গলবার রাত ২টায় তাদের বিপক্ষে খেলা মেসিবিহীন বার্সার। ম্যাচ ড্র বা হার, কোনো কিছুতেই ক্ষতি নেই কাতালানদের। গ্রুপসেরা হওয়াটা তো নিশ্চিত হয়ে গেছে আগেই।

কেবল মেসিই নয়, ইন্টারের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন নিয়মিত মুখ সার্জিও রবের্তো ও জেরার্ড পিকে। চোটের কারণে ইতালিতে যেতে পারেননি উসমানে ডেম্বেলে, নেলসন সেমেদোও, জর্ডি আলবা ও আর্থার মেলোরা।

ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন মহাতারকা বরাবরের মতোই আছেন বিস্ফোরক ফর্মে। সবরকম প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল করেছেন। ইউরোপিয়ান মঞ্চে আছে দুই গোল, করিয়েছেন তিনটি। মূলত লা লিগায় তরতাজা মেসিকে পাওয়ার জন্যই বিশ্রাম দিলেন ভালভার্দে।

এ বছরে আরও তিনটি ম্যাচ খেলবে বার্সা। শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে। তারপর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে খেলবে ভালভার্দের দল। ২০১৯ সালের শেষ ম্যাচটি বার্সার ঘরের মাঠে, আলাভেসের বিপক্ষে।

নিয়মিত খেলোয়াড়দের চোট কিংবা বিশ্রামের কারণে সাইড বেঞ্চারদের পরখ করার সুযোগও ভালভার্দের জন্য। ইন্টারের বিপক্ষে নিয়মিত একাদশে দেখা মিলতে পারে কিশোর বিস্ময় আনসু ফাতি, রিকুই পুইগ, রোনাল্ড আরাজু, দানি মোরের মতো অনিয়মিতদের।

Reneta

বার্সার পরীক্ষা-নিরীক্ষায় কপাল খুলতে পারে ইন্টারের, পুড়তে পারে বরুশিয়া ডর্টমুন্ডের। দুদলেরই পয়েন্ট সমান ৭, গোল ব্যবধানে পিছিয়ে তিনে বরুশিয়া। মঙ্গলবার ম্যাচ আছে জার্মান জায়ান্টদেরও। বার্সা-ইন্টার ম্যাচের সময়ই স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলবে তারা। এই স্লাভিয়া আবার ন্যু ক্যাম্পে এসে ঠেকিয়ে দিয়েছিল বার্সাকেও!

এমন দলের বিপক্ষে পরের রাউন্ডে যেতে জয়টা অবশ্যই দরকার বরুশিয়ার এবং সেটা বেশ বড় ব্যবধানেই। দ্বিতীয় সারির বার্সাকে যদি ১-০ গোলে হারায় ইন্টার তাহলে বরুশিয়াকে জিততে হবে অন্তত ৪-০ ব্যবধানে। কঠিন এক সমীকরণের আড়ালে তাই বেশ উপভোগ্য লড়াই অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্সেলোনালিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT