চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে চ্যালেঞ্জ জানাতে রিয়ালে রোনালদোর সতীর্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ১২, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু তা নিয়ে আলোচনা শেষ হয়নি। সেই গল্প সহসা শেষও হওয়ার নয়। নতুন রিপোর্ট বলছে, এখন জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর এমন এক তারকা সতীর্থ লা লিগায় যাচ্ছেন, যিনি লিওনেল মেসির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

‘দারিও গোল’ বলছে, আগামী জানুয়ারিতেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে পারেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা ও জাতীয় দলে মেসির সতীর্থ পাওলো দিবালা। পত্রিকাটির দাবি, নেইমার জুনিয়রের চেয়ে এখন দিবালার দিকেই রিয়ালের ঝোঁকটা বেশি।

নেইমার চলে গেলে পিএসজিতে তার স্বাভাবিক পরিবর্ত ভাবা হচ্ছিল দিবালাকে। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যেভাবে পিএসজিতে থেকে গেছেন, ঠিক একইভাবে আর্জেন্টাইনকে থেকে যেতে হয় জুভেন্টাসে।

রোনালদো জুভেন্টাসে যাওয়ার পর স্কোয়াডে জায়গা অনিশ্চিত হয়ে গেছে দিবালার। যার ফলে এই গ্রীষ্মেই তার দলবদলের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। নানা জটিলতায় সেটা হয়নি। তবে আগামী জানুয়ারিতে সেটা হয়ে যেতে পারে বলেই এখন খবর।

দিবালাকে দলে নেয়ার চেষ্টা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। কিন্তু শেষ পর্যন্ত ইংলিশ দুই ক্লাবের চেষ্টাই ব্যর্থ হয়েছে। এখন খবর, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজের একটি টেলিফোন কলেই বার্নাব্যুতে ঠিকানা খুঁজে নিতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেসিকে প্রমাণ করার মতো কিছু আছে দিবালার। কারণ হিসেবে বলা হয়ে থাকে, বার্সেলোনা সুপারস্টারের জন্যেই আর্জেন্টিনা জাতীয় দলে নিজের জায়গা হারান দিবালা।

Reneta

ফলে মেসিকে প্রমাণ দেয়ার একটা বড় রাস্তা হল দিবালার রিয়াল মাদ্রিদে যোগ দেয়া এবং সেখানে সাফল্য অর্জন করা। আর এমন একটা পথই খুঁজছিলেন জুভ তারকা। তাছাড়া মাদ্রিদের জন্য ‘অসন্তুষ্ট’ গ্যারেথ বেলের আদর্শ পরিবর্তনও হতে পারেন তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জুভেন্টাসদিবালাবার্সামেসিরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT