চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলায় সাইফুল ভূঁইয়ার ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A

অমর একুশে গ্রন্থমেলায় ‘বেহুলা বাংলা’ প্রকাশনী থেকে প্রকাশিত হলো কবি সাইফুল ভূঁইয়ার তৃতীয় কাব্যগ্রন্থ ‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০টাকা।

‘বধির নগরে অবরুদ্ধ অর্কেস্ট্রা’ বইটির অন্তর্ভুক্ত কবিতার থিম নিয়ে কবি ওবায়েদ আকাশ ফ্ল্যাপে লিখেছেন- ‘সাইফুল ভূঁইয়ার কবিতা মৃত্যুচেতনা তাড়িত এক নাগরিক কবির কবিতা। তার কবিতার রন্ধ্রে যে সূক্ষ্মতর কাব্যবোধ অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে, তা হল দৃশ্যমান বাস্তবতায় তার প্রেম জরা খুনসুটি— সবকিছুই নগর নিষ্পেষণে দলিত মথিত।’

‘তার (সাইফুল ভূঁইয়া) কবিতার বিন্যাস নিটোল ও টানটান উচ্চারণে ধ্বনিময়। কবিমাত্র যে মানবমনের চিরপ্রাকারিক দ্বন্দ্ব বিক্ষুব্ধতা ও ক্লেশ সংঘাত আনন্দে উৎকণ্ঠিত-উদ্বেলিত, সে বৈশিষ্ট্য সাইফুল ভূঁইয়াকেও স্পর্শ করেছে। কিন্তু তিনি তার উচ্চারণের স্বাতন্ত্র্য আর ভাবনা নির্মাণে কোথায় যেন নিজেকে আলাদা করে দাঁড় করাতে সফল হয়েছেন।’ কবিতার নির্মিতি নিয়ে লিখেছেন ওবায়েদ আকাশ।

উল্লেখ্য, কবির শৈশব-কৈশোর কেটেছে কিশোরগঞ্জের হাওর, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস-মেঘনা আর নোয়াখালী-চট্টগ্রামের নোনা হাওয়ার স্পর্শে। জীবনের সেই জল-হাওয়ার রসদ নিয়ে লেখা প্রথম কাব্য ‘শ্মশানে নদীর চিতা’ প্রকাশিত হয় এবং শৃঙ্খলিত নগর জীবনের বেদনা নিয়ে লিখেছেন দ্বিতীয় কাব্য ‘চন্দ্রচূর্ণ’। এই বইটি প্রকাশ করেছে মূর্ধন্য প্রকাশনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমর একুশে গ্রন্থমেলা ২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT