চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেলবোর্নে গতিদানবকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার আহত, মাঠে অসুস্থ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। মহা আনন্দ নিয়েই বক্সিং ডে টেস্টে মাঠে নামার প্রস্তুতি তাদের। কিন্তু অজিদের সুখের ঘরে দুঃখের খবরে। চতুর্থ টেস্ট থেকে যে ছিটকে গেছেন পেসার মিচেল স্টার্ক। গোড়ালির ইনজুরির কারণে মেলবোর্নে গতিদানবকে পাচ্ছে না স্বাগতিকরা।

পার্থের তৃতীয় টেস্টের সময় গোড়ালিতে আঘাত পান স্টার্ক। ওই ম্যাচ জিতেই সিরিজ ৩-০ করে ছাই ভষ্ম নিজেদের দখলে নেয় অস্ট্রেলিয়া। মাঝের কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর রোববার জানানো হয়, চতুর্থ টেস্টে থাকছেন না স্টার্ক। তার জায়গায় দলে নেয়া হয়েছে আরেক পেসার জ্যাকসন বার্ডকে। এক বছর আগে সবশেষ টেস্ট খেলেছেন বার্ড।

স্ক্যানে দেখা গেছে স্টার্কের ইনজুরি মারাত্মক কিছু না। কিন্তু ২৭ বছরের পেসার মনে করেন, পুরো ফিট না হয়ে খেলাটা অন্যায্য।

স্টার্কের পর অধিনায়ক স্টিভ স্মিথের খেলা নিয়েও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অনুশীলনের সময় হাতে বল লেগে প্রথমদিকে বেশ ব্যথা অনুভব করেছিলেন তিনি। পরে অবশ্য আশঙ্কা কেটে গেছে।

অস্ট্রেলিয়ার মত ইনজুরি সমস্যায় আছে ইংল্যান্ডও। যার কারণে মেলবোর্নে খেলতে পারছেন না ব্যাটসম্যান ক্রেইগ ওভারটন। ইংলিশ বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পাঁজরে চিড় ধরায় বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে পড়েছেন ওভারটন।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে ওভারটনের জায়গায় চার বিকল্পের কথা ভাবছে ইংল্যান্ড। জ্যাক বল, ম্যাশন রেনি, টম কিউরান ও মার্ক উডের যেকোনও একজন হতে পারেন বক্সিং ডে টেস্টের প্রথম একাদশের সদস্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮মিচেল স্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT