বিশ্বের নামী-দামী তারকাদের ধারাবাহিকতায় এবার ‘মেরি ক্লেয়ার’ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হলেন প্রিয়াংকা চোপড়া। ম্যাগাজিনটির এপ্রিল সংখ্যার প্রচ্ছদে মডেল হয়েছেন তিনি। এখানে নিজের জীবনের ভালোলাগার নানা বিষয়ে কথা বলেছেন। মেরি ক্লেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি কখনো ভালোবাসার পেছনে ছুটি না। এটা আপনা আপনিই আসে। আমার জীবনে প্রাপ্তি অনেক বেশি। আর আমি সবসময় ভালোর সাথেই থাকতে চাই।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার জীবনে সব সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। আর এ বিষয়ে অনেক সাপোর্ট পেয়েছি মা-বাবার কাছে থেকে।’
‘মেরি ক্লেয়ার’ ম্যাগাজিনের প্রচ্ছদে ইতিপূর্বে মডেল হয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি, নাটালি পোর্টম্যান, ক্রিষ্টেন ষ্টুয়ার্ট, সেলেনা গোমেজ, জেনিফার অষ্টিন, মাইলি সাইরাসসহ বিশ্বের অনেক জনপ্রিয় তারকারা।
শুধু বলিউড নয়, প্রিয়াংকার খ্যাতি এখন ছড়িয়ে পড়েছে হলিউডেও। যুক্তরাষ্ট্রের টিভি শো ‘কোয়ান্টিকো’র কারণে প্রিয়াংকা এখন পশ্চিমা দেশগুলোতে পরিচিত মুখ। এছাড়া হলিউডে তার আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ইন্ডিয়ান এক্সপেস।








