চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিল-প্রথম আলোর আসরে ইমপ্রেস টেলিফিল্মের হ্যাটট্রিক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে বসেছে তারার হাট। মেরিল-প্রথম আলো পুরস্কারের ২১ তম আসরে সমালোচকের রায়ে ২০১৮ সালের সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হলো ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’। ছবির পরিচালক নূর ইমরান মিঠু।

মেরিল-প্রথম আলোর আসরে ‘সমালোচক পুরস্কার’ বিভাগে এটি ইমপ্রেস টেলিফিল্মের টানা তৃতীয় পুরস্কার অর্জন। এরআগে ২০১৬ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, এবং ২০১৭ সালে আকরাম খানের ‘খাঁচা’র জন্য পুরস্কৃত হয় দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সব মিলিয়ে সেরা চলচ্চিত্র হিসেবে ১০ম বারের মতো চলচ্চিত্রের এই বিভাগে পুরস্কৃত হলো ইমপ্রেস টেলিফিল্মের ছবি।

শুক্রবার সন্ধ্যায় পর্দা উঠেছে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠানের। বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় তারকা আর আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের পর বেঙ্গল পরম্পরার শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আনিসুল হক ও জয়া আহসান।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে। এই ছবির জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নেন নির্মাতা মিঠু।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু রায়হান রাসেলইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটজয়রাজডমিনিক গোমেজতৌকীর আহমেদবাপ্পা শান্তনুমোশাররফ করিমলিড বিনোদনশহীদুল্লাহ সবুজসামিয়া সাঈদসুজাত শিমুলসেওতিহ্যাটট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

জুলাই ১১, ২০২৬
The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT