চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেরিন ড্রাইভের পাশে অপরিকল্পিত স্থাপনা

মো. জাহিদুজ্জামান মো. জাহিদুজ্জামান
১১:৫৮ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৮
কক্সবাজার, পরিবেশ
A A
কক্সবাজার-মেরিন ড্রাইভ

কক্সবাজার মেরিন ড্রাইভের পাশে ব্যক্তি মালিকানাধীন জমিতে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে সমুদ্র আর পাহাড়ের মিতালীর সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের আশঙ্কা বাড়ছে। তাই মেরিন ড্রাইভ এলাকাকে বিশেষায়িত অঞ্চল ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক।

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক কলাতলী সৈকত থেকে টেকনাফের সাবরাং পর্যন্ত ৮৭ কিলোমিটার। একপাশে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। অন্যপাশে পাহাড়। এর মাঝ দিয়ে হাজার কোটি টাকা ব্যয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সমুদ্র সৈকত আর পাহাড় টিলার মিতালী দেখতে প্রতিদিন ভিড় জমে পর্যটকদের।

ইনানী থেকে সাবরাং পর্যন্ত ৫৪ কিলোমিটার সড়কের পূর্ব পাশে পাহাড়ের ঢালে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জমি। এরই মধ্যে এসব জায়গা কিনেছে দেশের নামিদামি ব্যবসায়ী প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিষেধাজ্ঞা থাকলেও মেরিন ড্রাইভ ঘেঁষে গড়ে উঠছে অপরিকল্পিত স্থাপনা। পরিবেশকর্মী অ্যাডভোকেট রমিজ আহমেদ অভিযোগ করেন, এসব অবৈধ ও অপরিকল্পিত স্থাপনার ফলে আড়াল হচ্ছে প্রকৃতি।

আর এ কারণেই এই সড়কের সৌন্দর্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশেষায়িত এলাকা ঘোষণা করে পরিকল্পিত থিমেটিক নগরী গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন।

Reneta

অপরিকল্পিত স্থাপনা নির্মাণের প্রতিযোগিতা শুরু হলে মেরিন ড্রাইভের দু’পাশে অবৈধ দখলদারিত্ব শুরু হওয়ার আশঙ্কাও করছেন পরিবেশকর্মীরা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমেরিন ড্রাইভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হকির টাইগার’ সোনা মিয়া মারা গেছেন

পরবর্তী

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে বহু হতাহত

পরবর্তী

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে বহু হতাহত

উচ্চ ফলনশীল বারি সরিষা চাষে লাভবান কৃষক

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT