চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেন্ডিসকে ছয় রানের দুঃখ দিলেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

প্রথম দিনের পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় দিন প্রায় ডাবল সেঞ্চুরির কাছে চলে এসেছিলেন কুশল মেন্ডিস। কিন্তু মিরাজ তার স্বপ্নটা ভেঙে দিলেন। ১৯৪ রানের মাথায় এই লঙ্কানকে সাজঘরে ফিরিয়েছেন।

মিডলস্টাম্পের বলে ডাউন দ্য উইকেটে এসেছিলেন মেন্ডিস। ছয় হাঁকিয়ে দ্বিশতক ছুঁতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হয়ে যায়। লংঅনে তামিমের দক্ষতার কাছে হার মানতে হয় তাকে। বল ধরে শরীরের ভারসাম্য ঠিক রাখতে বাউন্ডারি লাইন পার হয়ে যান তামিম। যাওয়ার আগে মাঠের ভেতর আকাশে বল ছুঁড়ে দেন। কয়েক সেকেন্ড ব্যবধানে মাঠে ঢুকে আয়েস করে বল তালুবন্দি করেন।

এর আগে সকালে ভালোই শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেন্ডিস আর ডিকেওয়াল্লা। মেন্ডিস ফেরার সময় দলকে ৩৯৮ রানে রেখে গেছেন।

মঙ্গলবার টস জিতে আগে ব্যাট নিয়েছিল শ্রীলঙ্কা। মোস্তাফিজ আর তাসকিনকে দিয়ে শুরু করেন অধিনায়ক মুশফিক। তাসকিন দুই ওভার করেন। আরেক দিকে মোস্তাফিজ নিয়মিত থাকলেও শুভাশিসকে যোগ করেন মুশি। আর তাতেই এসেছিল সাফল্য। নিজের প্রথম ওভারে দলকে উইকেট এনে দেন তিনি। ঠিক পরের বলে কুশল মেন্ডিস উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় বলটি ‘নো’ ছিল।

দ্বিতীয় উইকেটটি পান মেহেদী হাসান মিরাজ। দিমুথ করুনারত্নেকে (৩০) বোল্ড করেন তরুণ এই স্পিনার। লাঞ্চের পর মোস্তাফিজ উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর আর বিশেষ সুবিধা করতে পারেননি। দেখার মতো এক অফকাটারে দীনেশ চান্দিমালকে ফেরান (৫)। কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। বল কানা নিয়ে চলে যায় মিরাজের হাতে। আর শেষ বিকেলে তাসকিন আসিলা গুনারত্নেকে (৮৫) ফিরিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদে হামলা

মে ১৯, ২০২৬

হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে হামের রোগী বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা

মে ১৯, ২০২৬

‘ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার’

মে ১৯, ২০২৬

তৃতীয় লিঙ্গের দলের সঙ্গে মাদক ব্যবসার ভাগ-বিরোধ, পেট্রোল ঢেলে যুবক খুন

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT