চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেধা-মননে সৃষ্টিশীল হয়ে উঠুক আজকের শিশুরা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১:৪৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
মতামত
A A

অবকাঠামোগত উন্নয়ন দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদার করবে শতভাগ সত্য। তবে জাতি হিসেবে মানুষের সৃজনশীল ও মননের উন্নয়নও খুবই জরুরি। আজকের শিশুরা আগামীতে নেতৃত্বে আসবে। তারা যদি মুক্ত অবারিত সবুজে খেলাধুলার সুযোগ না পায় তারা ঝুঁকবে নানান অপকর্মে!

ঘরে বন্দি, কম্পিউটার নির্ভর শিশু-কিশোর-তরুণেরা ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে মাদকাসক্তের মত অপঘাতে জড়াচ্ছে, আরো জড়াবে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ধাক্কা ইতোমধ্যে ঘরে ঘরে অভিভাবকেরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ডিজিটাল ডিভাইসে আসক্ত অবাধ্য সন্তানদের নিয়ে ঘোর বিপাকে তারা। আর এভাবে চলতে থাকলে এদিন এদেশের স্বপ্নের সমান বড় নানান মেগা প্রকল্পগুলোর পরিচালনায় দক্ষ, মানবিক ও দূরদৃষ্টিসম্পন্ন কর্মী পাবে না বাংলাদেশ। সুতরাং উন্নয়ন হোক অবকাঠামোগত এবং এর সমান্তরালেই চলুক মেধা মননের সৃষ্টিশীল মানবিক উন্নয়ন।

তাই মানবিক, দক্ষ ও মানবীয়বোধসম্পন্ন হিসেবে বেড়ে উঠতে শিশুদের জন্য বিনিয়োগ করুন! তাদের খেলার মাঠ বরাদ্দ দিন। শিশু-কিশোর-তরুণদের হাতে পাঠ্য বইয়ের বাইরে আনন্দদায়ক বই দিন, খেলাধূলার সুযোগ দিন প্লিজ। তা না হলে ২০৪০ সাল দেখে যেতে পারি কি না? ২০৩০ সাল নাগাদ এদেশের বহু আশা ও আকাঙ্ক্ষার সেই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না! বরং লুটেরা, দূর্নীতিবাজ, সর্বগ্রাসী, হিনমন্য, অস্থির হালের নাহিদ-মোরসালিনদের কুপিয়ে মারার সেই পাষাণ দাঙ্গাবাজ, মারকুটে, বেপরোয়া তরুণ সমাজ বোঝা হবে পরিবার-সমাজ ও রাষ্ট্রের!

নীতি নির্ধারকেরা কোনটা চান আপনারা? কারণ, বনে আগুন লাগলে কমবেশি নিচু, অপেক্ষাকৃত উচু কাণ্ডেও আঁচ লাগে। সেই আঁচে দেরিতে হলেও সবচেয়ে লম্বা গাছটিও আক্রান্ত হয়, নুয়ে পড়ে। সুতরাং যারা ভাবছেন তাদের সন্তানেরা তো এদেশে থাকবে না! কিংবা তাদের জন্য আমেরিকা-কানাডা হালে চাঁদে বা মঙ্গলগ্রহে আবাসনের ব্যবস্থা করছেন! তবে বলি সেখানেও পৌঁছে যাবে সেই সর্বগ্রাসি আগুনের উত্তাপ। হাজার কোটি বিলিয়ন ডলার ব্যয়ে অবকাঠামোগত উন্নয়নের সুফল পেতে দক্ষ-মানবিক নেতৃত্বের প্রয়োজনেই নৈতিক শক্তির মনন ও সৃজনের চর্চার সুযোগ দিন আপনার আমার আমাদের সন্তানদের প্লিজ!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিশু
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় যুক্তরাষ্ট্রের পতাকা সম্বলিত ৫০টি বিশেষ রিকশা চালু

মে ২০, ২০২৬
ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT