পপ গায়িকা রিয়ানার আকর্ষণীয় মেদহীন দেহের রহস্যটা অনেকেরই জানার ইচ্ছা। তিনি কী খান, কীভাবে নিজেকে ফিট রাখেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। রিয়ানার আকর্ষণীয় গড়নের কৃতিত্ব অনেকটাই পায় তার ব্যক্তিগত বাবুর্চি ডেব্বি সলোমন। রিয়ানাকে প্রতিদিন সঠিক পুষ্টিমানের খাবার পরিবেশনের দায়িত্ব তার।
গত ৪ বছর ধরে রিয়ানার ব্যক্তিগত বাবুর্চি হিসেবে দায়িত্ব পালন করছেন ডেব্বি। রিয়ানার সাথে তিনি পৃথিবীর নানান প্রান্তে গিয়েছেন। ডেব্বির মতে, খাওয়ার ব্যাপারে বেশ খুঁতখুঁতে স্বভাবের রিয়ানা। ক্যারিবিয়ান বংশোদ্ভূত এই গায়িকা সকালের নাস্তা, দুপুর এবং রাতের খাবারে ক্যারিবিও স্বাদ অক্ষুণ্ণ রেখে খেতে ভালোবাসেন। ডেব্বি জানিয়েছেন কী খেয়ে নিজেকে ফিট রাখেন রিয়ানা।
সকালের নাস্তা : সকালের নাস্তায় রিয়ানা ৪টি সেদ্ধ ডিম, চারপাশের ক্রাস্ট ছাড়ানো টোস্ট এবং বিভিন্ন রকম বেরি ফল খেয়ে থাকেন প্রতিদিন। এছাড়াও প্রতিদিন হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করেন এই তারকা।

দুপুরের খাবার : রিয়ানার দুপুরের খাবারে থাকে অল্প পরিমাণ ভাত আর মুরগীর কারি। সেই সাথে টমেটো, মোজারেলা পনির এবং বেসিল থাকে। মাঝে মাঝে মাছ এবং আলুও থাকে দুপুরের খাবারে।
রাতের খাবার : রাতের খাবারে রিয়ানার পাতে থাকে মাছ এবং সালাদ। সালাদের বদলে মাঝে মাঝে সবজি থাকে।
রিয়ানার প্রতি বেলার খাবারে সব ধরনের পুষ্টি উপাদান নিশ্চিত করেন ডেব্বি। কম ক্যালোরির খাবার গ্রহণের পাশাপাশি প্রচুর ব্যায়াম করে নিজেকে আকর্ষণীয় রাখেন রিয়ানা গ্ল্যামার ম্যাগাজিন।








