ভিডিও নিউজ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহতের ঘটনায় তদন্ত কমিটি

মেট্রোরেল নির্মাণস্থলে বিয়ারিং প্যাডের ধাক্কায় এক পথচারীর মৃত্যু, ঘটনাস্থলে পুলিশ ও শ্রমিকরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠনের কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।

নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

ওই ঘটনার আড়াই ঘন্টা পর বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়। পিলারে প্যাড স্থাপনের কাজ শুরু হওয়ায় বন্ধ আছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল।

বিষয়:বিয়ারিং প্যাড মেট্রোরেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…