বীর মুক্তিযোদ্ধা মেজর (অব). জিয়াউদ্দিন আর নেই

বীর মুক্তিযোদ্ধা এবং ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব). মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে মেজর (অব). মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদের অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে এই মুক্তিযোদ্ধার ভূমিকা ছিলো অনন্য।
স্বাধীনতার পর তিনি জাসদ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন।
শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মঙ্গলবার মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেসে সিঙ্গাপুর নেয়া হয়।
এর আগে গত ১৩ জুলাই সোমবার বেলা ১১টায় রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্ট্রোক হয়।
পারিবারিক ব্যবস্থাপনায় ওই রাতেই তাকে সিঙ্গাপুর নেয়া হয়।



