চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘের কাছে অপরাধী আমরা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A
Son of Journalist Sagor Runi

মাহির সরওয়ার মেঘ আমাদের সন্তান। মেঘের মা-বাবা মেহেরুন রুনি ও সাগর সরওয়ারকে পাঁচ বছর আগে নিজেদের বাসায় হত্যা করা হয়। রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে। হত্যাকাণ্ডের সময় এই দম্পতির একমাত্র সন্তান মেঘের বয়স ছিল সাড়ে চার বছর। ৫ বছর হয়ে গেলো সাগর-রুনির খুনি সনাক্ত হলো না, বিচার হলো না, আমরা ভুলে গেলাম সাগর-রুনিকে। বিচারের দাবি নিশ্চিত করতে সাংবাদিকরাও সোচ্চার না। এখন শুধু তাদের নিহত হওয়ার দিনটিতে প্রতিবাদ সমাবেশ করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে তদন্ত কর্মকর্তা- র‌্যাবের এএসপি মহিউদ্দিনকে আগামী ২১ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে গত পাঁচ বছরে ৪৬ বার সময় নেয়া হলেও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। আইনজীবীরা বলছেন, ‘পাঁচ বছরে এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে না পারা দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তার ‘চরম ব্যর্থতা’ ছাড়া কিছুই নয়। তদন্তে এতো সময় ব্যয় হলে মামলার প্রমাণ নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়, ন্যায়বিচার প্রাপ্তির আশা শেষ হয়ে যায়। আর এরকম আলোচিত ঘটনার দ্রুত বিচার না দেখতে পেলে দেশের সাধারণ মানুষের মনে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে প্রশ্ন উঠে।’ এসব জেনেবুঝেও নির্বিকার, নির্লিপ্ত আমরা। নিজের ঘাড়ে কোপ পড়ার আগে কোনকিছুকেই আমরা সমস্যা মনে করছি না। কী একটা অচলায়তন আমাদের উপর চেপে বসেছে, নিয়ে যাচ্ছে ধ্বংসের পথে। আমরা সে পথে যেতে চাই না, চাই ঘুরে দাঁড়াতে। আমরা বিচার চাই, ন্যায়বিচার চাই। অপরাধবোধ নয়, দায়িত্ব পালন করেছি এমন বোধ নিয়ে আমরা মেঘের সামনে যেতে চাই। এমন যেন হয় যে আমরা মেঘকে বলতে পারি: তোমার মা-বাবাকে আমরা রক্ষা করতে পারিনি সেজন্য তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু অপরাধীর বিচার আমরা নিশ্চিত করেছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে বিশিষ্টজনদের আহ্বান

পরবর্তী

‘রহস্যময়’ সমস্যা কাটছে মোস্তাফিজের?

পরবর্তী

‘রহস্যময়’ সমস্যা কাটছে মোস্তাফিজের?

নতুন চুক্তি নিয়ে ভাবছেন না ওয়েঙ্গার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলোকচিত্রের ১৮৭ বছর

আগস্ট ১৯, ২০২৬

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT