চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেঘকে কথা দিলো সাংবাদিকরা

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৬:৫২ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

সাগর-রুনি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবেন বলে নিহত দম্পতির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘকে কথা দিয়েছেন সাংবাদিকেরা।

সাগর-রুনি হত্যার ৫ বছর পূর্তি উপলক্ষে ওই হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকা মেঘকে এমন প্রতিজ্ঞার কথা জানান তারা। এসময় উপস্থিত সাংবাদিকেরা হাত উচিয়ে একাত্মতা প্রকাশ করেন।

শনিবার বেলা ১২ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশের শুরুতেই সাগর-রুনি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান বলেন, ‘ আমরা বিচারের আশা ছেড়ে দিলেও আমরা বিচার চাই। আপনারা সাংবাদিকরা সজাগ থাকলে এই হত্যাকাণ্ড ধামাচাপা পড়বে না।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোরছালিন নোমানির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহামুদ, বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

Reneta

একাধিক বক্তা এই হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জানেন না মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের নিন্দা জানান এবং তার পদত্যাগ দাবি করেন।

প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ তার বক্তব্যে বলেন, আগামী ২১ মার্চের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা হলে গণতদন্ত কমিশন গঠন করে ঘটনা উদঘাটন করা হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সকল সংগঠনের অংশগ্রহণে এক যৌথ সভা আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সময় ওই বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। ঐ মামলার ধারাবাহিকতায় শেরেবাংলা নগর থানার হাত ঘুরে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তের দায়িত্ব পায় ডিবি। কিন্তু দায়িত্ব পাওয়ার ৬২ দিন পর ডিবি হাইকোর্টের কাছে তাদের ব্যর্থতা স্বীকার করলে আদালত র‌্যাবকে এই মামলা তদন্তের নির্দেশ দেন।

তার পর থেকেই র‌্যাব এই মামলাটি তদন্ত করছে। এবং মামলার তদন্তের বিষয়ে একাধিকবার অগ্রগতি আদালতকে জানিয়েছে। কিন্তু গত পাঁচ বছরে ৪৬ বার সময় নিয়েও এখন পর্যন্ত কোন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি র‍্যাব।

আলোচিত এই মামলায় আটজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মো. সাইদ, মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, সাগর-রুনির ভাড়া বাসার নিরাপত্তা প্রহরী এনামুল, পলাশ রুদ্র পাল এবং নিহত দম্পতির বন্ধু তানভীর রহমান। তবে এদের মধ্যে থেকে তানভীর রহমান ও পলাশ রুদ্র পাল সুপ্রিম কোর্টের দেওয়া জামিনে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাগর-রুনি হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সমালোচনায় গভর্নর

পরবর্তী

শুভাগত’র ঘূর্ণিতে প্রথমদিনেই অলআউট দক্ষিণাঞ্চল

পরবর্তী

শুভাগত’র ঘূর্ণিতে প্রথমদিনেই অলআউট দক্ষিণাঞ্চল

৭৪ বছরের বৃদ্ধ হয়ে দেশে ফিরলেন ২৩ বছরের যুবক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT