মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক

ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূপে পরিণত গাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ, ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ
মেক্সিকোর দক্ষিণ উপকূলের কাছে হওয়া ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১-তে।
ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে সরকার বিশাল উদ্ধার অভিযান শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভূকম্পনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ তাবাস্কো, ওয়াক্সাকা এবং চিয়াপাসে এই উদ্ধার কাজ পরিচালিত হচ্ছে।
এই ভয়াবহ দুর্যোগে নিহতদের স্মরণে এনরিকে দেশে একদিনের শোক ঘোষণা করেছেন। বলেছেন, নিহত এবং স্বজন হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া চিয়াপাসে ১২ এবং তাবাস্কোতে ৪জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…









