চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোয় তেলের পাইপ লাইন বিস্ফোরণে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
মেক্সিকো-তেলের পাইপলাইনে বিস্ফোরণ

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি ফুটো হওয়া তেলের পাইপ লাইনে বিস্ফোরণে এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতরভাবে দগ্ধ ও আহত হয়েছে আরও ৭১ জন।

দেশটির হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানিয়েছেন, তিয়াহুয়েলিলপান শহরের কাছে অবস্থিত তুলা তেল শোধনাগারে ফুটো হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল বের হতে দেখে স্থানীয় লোকজন সেখান থেকে তেল চুরি করতে ভিড় জমায়। ওই সময়ই সেখানে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে নিহত হয় বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। টেলিভিশন ফুটেজে তিয়াহুয়েলিলপান শহরের রাতের আকাশ ছুঁয়ে যেতে দেখা গেছে আগুনের শিখাকে।

খবর পেয়ে পরে গভর্নর ফায়াদ হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশে বসবাসকারীদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওচিত্র টুইটারে শেয়ারও করেন তিনি।

Sobrevolando el lugar de los hechos ocurridos en Tlahuelilpan. Estamos aplicando todas las medidas necesarias para atender a la población de la zona. pic.twitter.com/ptPGOGLbF5

— Omar Fayad (@omarfayad) January 19, 2019

Reneta

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেঁ মানুয়েল লোপেজ ওব্রাদোর স্থানীয় লোকজনকে রক্ষায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন।

পাইপলাইন লিক হওয়ার কারণ এখনো পরিষ্কার নয়। তবে মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি পেমেক্স অতীতেও বেশ কয়েকটি দুর্ঘটনার মুখে পড়েছে।

সর্বশেষ ২০১৩ সালে মেক্সিকো সিটিতে কোম্পানিটির সদরদপ্তরে বিস্ফোরণে অন্তত ৩৭ জন এবং ২০১২ সালে এর একটি গ্যাস ফ্যাসিলিটিতে আগুন লেগে আরও ২৬ জন নিহত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেক্সিকোমেক্সিকো-বিস্ফোরণসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT