মেক্সিকোর জাতীয় দলের অপহৃত ফুটবলারকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। অপহরণের কয়েক ঘন্টা পর হাতে একটি ব্যান্ডেজসহ উদ্ধার করা অ্যালান পুলিদোকে রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার) তাকে উদ্ধার করা হয় এবং তিনি ভালো আছেন। এর বেশি কিছু জানায়নি কর্তৃপক্ষ।
পার্টি
থেকে ফেরার অ্যালান পুলিদো নামের ওই খেলোয়াড়কে উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী
শহর তামুলিপাস শহর থেকে অপহরণ করা হয়েছিল।
২৫ বছর বয়সী
স্ট্রাইকার পুলিদো গ্রীক ক্লাব অলিম্পিকাসে খেলেন। মেক্সিকো জাতীয় দলের
হয়েও বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। গত জুলাইতে যোগ দেওয়ার পর
অলিম্পিকাসের হয়ে ১৫ ম্যাচে ছয়টি গােল করেছেন পুলিদো।
সারা বিশ্বের মধ্যে
অপহরণের মাত্রা মেক্সিকোতে সবচেয়ে বেশি। সরকারি হিসেব মতে, প্রতিবছর
সেখানে অন্তত ১ হাজার লোক অপহৃত হয়। তবে বেসরকারি হিসেবে এই হার দশগুণ
বেশি।
স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়, রাতে পার্টি শেষে বান্ধবীকে
নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন লোক তার গাড়ি ঘিরে ফেলে। ছয়জন মুখোশধারী
তার বান্ধবীকে ফেলে রেখে তাকে নিয়ে যায়।
তামুলিপাস মেক্সিকোর সবচেয়ে
গোলযোগপূর্ণ রাজ্য। সাম্প্রতিক সময়ে সেখানে অপহরণের ঘটনা বহুগুণে বেড়ে
যাওয়ায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।







