মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। সোমবার রাজধানী মেক্সিকো সিটির টাক্সপান এলাকার মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
বাসের সাথে সংঘর্ষের পর পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। অগ্নিকান্ডে দগ্ধ হয়েই মৃত্যু হয় প্রাইভেটকারের যাত্রী এবং চালকের।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ।






