মেক্সিকোর আকাপুলকোতে বন্দুকধারীদের হামলার ঘটনায় ছয় জন নিহত হয়েছে। বুধবার দিনের বেলায় একটি খোলা বাজারে এই হামলার ঘটনা ঘটে।
গুয়েরেরো রাজ্যের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র রবার্তো আলবেরাজ এক বিবৃতিতে বলেন, অন্তত তিনজন বন্দুকধারী বাজারে প্রবেশ করে ‘কোন কথা না বলেই’ কয়েকজন মানুষকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।
এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও দুইজন নারী নিহত হন। গুরুতর আহতাবস্থায় অপর এক নারী ও পুরুষকে হাসপাতালে পাঠানো হলেও তাদের বাঁচানো যায়নি।
পর্যটকদের কাছে জনপ্রিয় আকাপুলকো এখন অন্যতম বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে যা বিভিন্ন গ্রুপের মধ্যে রক্তাক্ত সংঘাতের স্থান হয়ে উঠেছে।







