মেক্সিকোর সীমান্ত শহর সিউদাদ একিউনাতে টর্নেডোর আঘাতে কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন, আহত হয়েছে ১শ ৫০ জনেরও বেশি মানুষ।
উত্তর মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যের শহরটিতে বয়ে যাওয়া টর্নেডোর কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ির বাইরে অবস্থান করছে। নষ্ট হয়েছে বিপুল সংখ্যক বেসরকারি যানবাহন। উদ্ধার তৎপরতা চালাচ্ছে স্থানীয় প্রশাসন। এই টর্নেডো টেক্সাস শহরেও ক্ষতি করেছে। শহরটির বহু মানুষ নিখোঁজ রয়েছে।






