চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু কমছে, বাড়ছে সুস্থতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ১০, মে ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

গেল ১০ দিনে বিশ্বজুড়ে করোনাভাইরাস ডিজিজ বা কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃতের সংখ্যা ধীরে ধীরে কমে ১৬ শতাংশে নেমে এসেছে। সেই সাথে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ শতাংশ।

গত মাসের শেষ দিন ৩০ এপ্রিল মৃত্যু হার যেখানে ছিল ১৮ দশমিক ৩৭ শতাংশ, সেখানে পরেরদিন ১ মে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৮ দশমিক ১৫ শতাংশে। তবে পরের ১০ দিনের হিসাবে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ৯ মে মৃত্যু হার কমে হয় ১৬ দশমিক ৩৩ শতাংশ।

একইভাবে বেড়েছে কোভিড-১৯ আক্রান্ত সুস্থ রোগীর সংখ্যাও। ৩০ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮১ দশমিক ৬৩ শতাংশ। ৯ মে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৩ দশমিক ৬৭ শতাংশ।

ওয়ার্ল্ডমিটারের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। যা কয়েকদিনের আগের চেয়ে কম। শনিবার পর্যন্ত বিশ্বে কোভিড আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার মানুষ। এছাড়াও একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮২৩ জন রোগী।

অনেক জায়গায় কমলেও কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্রাজিলে। সর্বশেষ একদিনেই দেশটিতে মারা গেছে ৬৬৪ জন। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে ভাইরাস সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১ হাজার ৪২২জন। এই মৃত্যুর মিছিলে যুক্তরাষ্ট্রে পরের দেশটি যুক্তরাজ্য। দেশটিতে একদিনেই মারা গেছে ৩৪৬ জন। রাশিয়া ১০৪, স্পেনে ১৭৯, ইতালি ১৯৪, ফ্রান্সে ৮০, কানাডা ১২৪, মেক্সিকো ১৯৯, ভারতে ১১৬ জনের মৃত্যু হয়েছে।

Reneta

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে এপ্রিলের শেষ থেকে মে মাসে চীনে করোনায় কোনো রোগী মারা যাওয়ার রেকর্ড নেই। তবে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার দিবাগত রাত পর্যন্ত বিশ্বব্যাপী কোভিডে মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি মানুষের। আর আক্রান্ত প্রায় ৪১ লাখ ১ হাজার ৫২৮ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় ১৫ লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমৃত্যুর হারসুস্থতার হার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT