চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু ও শনাক্তে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে আবার দ্রুততার সাথে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। শুধু শেষ ২৪ ঘণ্টাতেই সেখানে শনাক্ত হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪২০ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। 

এর আগের দিন যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয় ১ লাখ ৬৭ হাজার ৫২৪ জন। মৃত্যু হয় ১ হাজার ৪২১ জনের। তার আগেরদিন দেশটিতে শনাক্ত হয়েছিল ১ লাখ ২৮ হাজার ৮৯১ জন এবং মৃত্যু হয় ৭০২ জনের।

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ঢেউয়ে সেই তুলনায় আক্রান্ত এবং মৃত্যু দুইটি বাড়ছে দেশটিতে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্রেই না, বিশ্বের আরও অনেক দেশে গত সাড়ে ছয় মাসের মধ্যে আবারও বাড়ছে করোনার ভয়াবহতা।

গত দুইমাস ধরে ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণ বাড়তে থাকলেও এখন অনেকটাই কমেছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ হাজার, মৃত্যু ৬৫৩ জন। তবে ইন্দোনেশিয়ায় করোনার প্রকোপ কমলেও ভিয়েতনামে একদিনেই মৃত্যু ৮ শতাধিক ছাড়িয়েছে।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে ৭০৩ জন, আক্রান্ত ২৬ হাজার ৩৪৮ জন। মেক্সিকোতে আবারও বৃদ্ধি পেয়ে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৫ জনে, এই সময়ে আক্রান্ত হয়েছে ১১ হাজার ।

Reneta

পরিসংখ্যান বলছে, করোনার নতুন ঢেউ এখনও ছড়িয়ে যাচ্ছে বিশ্বের অনেক দেশেই। যার ফলে সেসব দেশে এখনও করোনার মৃত্যু বাড়ছে। রাশিয়া এর মধ্যে একটি। দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৯০ জন আর আক্রান্ত ১৮ হাজার ৩৬৮ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ লাখ ৪৫ হাজার ১৫৯ জন। আক্রান্ত শনাক্ত হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ৬৫১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আক্রান্ত এবং মৃত্যুওয়ার্ল্ডোমিটারকরোনাভাইরাসমৃত্যু ও শনাক্তযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

মে ১৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT