চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A

কোভিড-১৯ সংক্রমণের ৫০৫তম দিনে দেশে করোনাভাইরাসে সর্বোচ্চ  মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ২৪৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ১৯২ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এরআগে ১২ জুলাই দেশে সর্বোচ্চ শনাক্ত ছিল ১৩ হাজার ৭৬৮ জন। আর নতুন ২৪৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় ১৫ হাজার ১৯২ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৫৫ লাখ ১৬ হাজার ৮৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৮৯ হাজার ৩৬৯টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬ হাজার ২৩৩টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫২ জনসহ মোট ১০ লাখ ৯ জার ৯৭৫ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ।

Reneta

গত ২৪ ঘণ্টায় যে ২২৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী। তাদের মধ্যে ২২০ জনের হাসপাতালে (সরকারিতে ১৬৫জন, বেসরকারিতে ৫৫ জন) ও বাড়িতে ২৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু অবস্থা আনায়ন ১জন।  তারাসহ মৃতের মোট সংখ্যা ১৯ হাজার ৫২১জন।  মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ১৭ হাজার ২১৪ জন, যার শতকরা হার ৮৮ দশমিক ১৮ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন এক হাজার ৭৯২ জন, যার শতকরা হার নয় দশমিক১৮ শতাংশ। বাসায় ৪৯৪ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৫৩। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ২১ জন, যার শতকরা হার দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৩ হাজার ৩৪০ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৮ দশমিক ৩৪ শতাংশ এবং ছয় হাজার ১৮১ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩১ দশমিক ৬৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৭ জনের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী দু’জন, একুশ থেকে ত্রিশ বয়সী ৩ জন, ত্রিশোর্ধ্ব ১৬ জন, চল্লিশোর্ধ্ব ৩০ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৯ জন এবং ষাটোর্ধ্ব ৭৩ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, আশি উর্ধ্ব ১৭ এবং নব্বই উর্ধ্ব দু্ইজন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১২জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৫ জন।

করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১৯ কোটি ৪৯ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৭ কোটি ৬৯ লাখের বেশি।

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি’

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT