সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জর মৃত্যুর ধাক্কা কাটার আগেই রিয়াল মাদ্রিদ শিবিরে আরেক আঘাত। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্লাবটির আরেক সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন আলভারেজ। ২০০৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য লস ব্লাঙ্কোসদের সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি।
৭২ বছর বয়সী আলভারেজের শারীরিক অবস্থা বেশ জটিল। মাদ্রিদের পুয়ের্তো ডে হিয়েরো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তাকে। আলভারেজ বর্তমান সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজের সভা-পরিষদের অন্যতম সদস্য।
প্রথম মেয়াদে ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি ফ্লোরেন্টিনো পেরেজের পদ ছাড়ার পরে দুইমাসের জন্য দায়িত্ব পান আলভারেজ। তার মেয়াদে রিয়াল লা লিগায় না হারলেও আর্সেনালের কাছে হেরে বাদ পড়ে চ্যাম্পিয়ন্স লিগ থেক। এরপর দলের সভাপতি হন র্যামন ক্যালদেরন।
১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়ালের সভাপতির দায়িত্ব পালন করা লরেঞ্জ সাঞ্জ করোনার কাছে হেরে মৃত্যুর দুইদিন বাদেই আলভারেজের করোনায় আক্রান্ত হওয়ার খবরে এখন রিয়ালে শঙ্কা ও দুশ্চিন্তার ভাঁজ।







