চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর পরও সক্রিয় শায়খ আব্দুর রহমানের নেটওয়ার্ক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রংপুরের পীরগাছার পশুয়া টাঙ্গাইল পাড়ায় দীর্ঘদিন ধরে চলছে উগ্র জঙ্গিবাদী কার্যক্রম। এলাকাবাসীর অভিযোগ, টাঙ্গাইল পাড়া থেকে একসময় জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান আঞ্চলিক নেটওয়ার্ক তৈরি করে দেশব্যাপী নাশকতার নেতৃত্ব দিত। সেই নেটওয়ার্ক এখানো সক্রিয় রয়েছে। তাদের কার্যক্রম এখনও বন্ধ হয়নি। 

এলাকাবাসীর তথ্য ও পুলিশী তদন্তে উঠে এসেছে এসেছে, টাঙ্গাইলপাড়া ও বড়দরগায় দু’টি মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ২০০১ সালে জেএমবি’র জন্ম হয়। মসজিদ দু’টির উদ্বোধন করেন জেএমবি’র শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান। টাকার প্রলোভন ও ধর্মের অপব্যাখ্যা দিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের দিয়েই তখন থেকে শুরু হয় জঙ্গি কার্যক্রম।

এ সময়ের মাদ্রাসা ছাত্র ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের প্রশিক্ষণ দিয়ে এখানেই তৈরি করা হয় শক্তিশালী জেএমবি নেটওয়ার্ক। আর এই কাজে অর্থায়ন করতো, কুয়েতের রিভাইভ্যাল অব ইসলামিক হ্যারিটেজ সোসাইটি। 

জেএমবি হোক বা যেই হোক এসব জঙ্গিগোষ্ঠী ধ্বংস হোক সেটাই চায় এলাকাবাসী। 

২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আব্দুর রহমানের ফাঁসির পর থেকে ওই গ্রাম থেকে নিখোঁজ হয় মেহেদী হাসান। এলাকাবাসী বলছে, মেহেদী হাসান ছিলো জেএমবি’র অন্যতম সংগঠক। নানানভাবে তারা এলাকার মানুষকে ভুলপথে নিয়ে যেত।

দেশের শীর্ষ এ জঙ্গিনেতা সিলেটের একটি বাড়িতে ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ২০০৬ সালের ২ মার্চ র‌্যাব সদস্যরা গ্রেফতার করে।

Reneta

পুলিশের কল্যাণপুর অভিযানে নিহত রায়হান কবিরের জেএমবি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর ওই এলাকাকে জঙ্গিমুক্ত করতে এক হয়েছে গ্রামবাসী। 

পীরগাছা ইটাকুমারী ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আব্দুল কাদের প্রধান জানান, এরা সবাই আগে জামায়াতে ইসলাম করতো।  

জেএমবি’র সামরিক শাখার কমান্ডার মাসুদ রানা গ্রেফতারের পর থেকে টাঙ্গাইল পাড়া নিয়ে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিখোঁজ মেহেদীকে খুঁজছে পুলিশ। 

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, পুরো রংপুর বিভাগে আমরা ৫৪ জন নিখোঁজ ব্যক্তি পেয়েছি। তাদের মধ্যে ১৩ জন জেএমবির সদস্য বলেই আমাদের সন্দেহ।

জেএমবির বিরুদ্ধে পুলিশের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ সচেতন মহল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT