চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হাইকোর্টে খালাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

বাগেরহাটের মোল্লাহাটে দেড় বছর বয়সী শিশু ডিপজল হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। তাদের মধ্যে শিশুটির মা-ও রয়েছেন।

মঙ্গলবার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল গ্রহণ ও ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য আবেদন) খারিজ করে এই রায় দেন।

আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক খান ফরিদ। তার সঙ্গে ছিলেন আইনজীবী সাইফুর রহমান রাহি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম।

ফজলুল হক খান ফরিদ পরে সাংবাদিকদের বলেন, ‘চাক্ষুষ সাক্ষী না থাকায় এবং শিশুটির হত্যার বিষয়ে বাদি পক্ষের তথ্য-বক্তব্যে গড়মিল থাকায় আসামিরা খালাস পেয়েছেন।’

আর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন বলেন, ‘এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’

মামলায় ডিপজলের মা লতিফা বেগম ছাড়াও অন্য দুই আসামি হলেন, মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের আয়েন উদ্দিন মোল্যার ছেলে মনির মোল্যা ও নাজমা বেগম। মনির মোল্যা ও নাজমা বেগম সম্পর্কে ভাই-বোন।

২০০৫ সালের ১২ এপ্রিল ভোরে শিশু ডিপজল নিখোঁজ হয়। পরের দিন বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওইদিনই মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

এরপর তদন্ত শেষে ২০০৬ সালের ১০ মে এজাহারভুক্ত দুই আসামি ও শিশুটির মা লতিফা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মোল্লাহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নজিবুল হক।

মামলার বিবরণে বলা হয়: লতিফা বেগমের সঙ্গে প্রতিবেশী মনির মোল্যার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রী লতিফা বেগমকে মারধর করেন স্বামী ইকু বিশ্বাস। এতে আসামিরা ইকু বিশ্বাসের ওপর ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটায় বলে উল্লেখ করা হয়।

২০১৪ সালের ২০ এপ্রিল বাগেরহাটের দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান শিশু ডিপজলকে পানিতে ফেলে হত্যার অপরাধে মা ও দুই প্রতিবেশীকে মৃত্যুদণ্ড দেন।

এ রায়ের পরে ডেথ রেফারেন্স হিসেবে বিষয়টি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামিরা ফৌজদারি আপিল ও জেল আপিল করেন।

আসামিদের সে আপিল খারিজ করে দিয়ে হাইকোর্ট মঙ্গলবার রায় দিলেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা

পরবর্তী

বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে

পরবর্তী

বরখাস্ত হচ্ছেন হাথুরুসিংহে

ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন উত্থাপন হয়নি মর্মে খারিজ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT