হংকংয়ের বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। এ জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা টিকে থাকলো আফগানদের।
১২ মার্চ নাগপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হবে এশিয়ার দেশটির। কেননা, হংকং এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে সমান দুটি জয় রয়েছে জিম্বাবুয়েরও।
শুরুতেই টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে হংকং সংগ্রহ করে ১১৬ রান। সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন অংশুমান রথ। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে রায়ান ক্যাম্পবেলের ব্যাট থেকে। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মোহাম্মদ নাবি।
১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। উদ্বোধনী জুটি থেকেই মোহাম্মদ শাহাজাদ এবং জাদরান তুলে নেন ৭০। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় পায় আফগানিস্তান। সর্বোচ্চ ৪১ রান করেন মোহাম্মদ শাহাজাদ।






