চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতির ধারা অব্যাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষায় ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই–ডিসেম্বর) জন্য কঠোর মুদ্রানীতির ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ব্যাংক। নীতিনির্ধারকেরা পলিসি রেপো রেট বা নীতি হার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছেন।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ সময় ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

Banglabid

গভর্নর বলেন, ‘মূল্যস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রয়েছে। টাকার অবমূল্যায়ন, আমদানি ব্যয়ের চাপ ও বৈশ্বিক অনিশ্চয়তা মূল্যস্ফীতিকে চাপে রাখছে। এ কারণে বাংলাদেশ ব্যাংক আপাতত কোনো শিথিলতা আনছে না।’

ঘোষিত মুদ্রানীতিতে বলা হয়েছে, মূল্যস্ফীতি যদি ধারাবাহিকভাবে কমতে থাকে এবং প্রকৃত সুদের হার ৩ শতাংশে পৌঁছায়, তখন ধাপে ধাপে নীতি হার হ্রাসের বিষয়ে বিবেচনা করা হতে পারে। তবে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত পলিসি রেপো রেট ১০ শতাংশেই থাকবে।

এছাড়া ব্যাংকগুলোর জন্য ঋণ প্রদানের হার (স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি–এসএলএফ) ১১ দশমিক ৫ শতাংশ এবং আমানত গ্রহণের হার (স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি–এসডিএফ) ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

Reneta

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মূল্যস্ফীতির পাশাপাশি ব্যাংক খাতের সংকটও নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ। খেলাপি ঋণ ও দুর্বল শাসনব্যবস্থা দীর্ঘদিন ধরে ব্যাংক খাতকে চাপে রেখেছে। এসব সমস্যা মোকাবিলায় দুর্বল ব্যাংকগুলোর জন্য বিশেষ ব্যবস্থা, সম্পদের গুণগত পর্যালোচনা এবং আগামী বছর থেকে ঝুঁকিভিত্তিক তদারকি (রিস্ক বেসড সুপারভিশন) চালুর মতো সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে।

বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়েও সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দিনে দু’বার রেফারেন্স বিনিময় হার ঘোষণা করা হচ্ছে, যাতে মুদ্রাবাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আসে। তবে বিনিময় হারে অতিরিক্ত অস্থিরতা দেখা দিলে প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে।

সরকারের বাজেটে ২০২৫–২৬ অর্থবছরে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য এবং মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, এ লক্ষ্য অর্জনে তাদের নীতি হবে সহনশীল, তবে কড়াকড়ি অবস্থানও বজায় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গভর্নর ড. আহসান এইচ মনসুরবাংলাদেশ ব্যাংকমূল্যস্ফীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

পরবর্তী

চতুর্থ দিনের মত চলছে বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প

পরবর্তী
বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্পে রোগীদের সাথে চিকিৎসক. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ দিনের মত চলছে বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প

সেনা সদর থেকে সংবাদ প্রদান করছেন একজন সেনা কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি: সেনাসদর

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT