চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মূত্র পান করছে সাগরে ভাসা মানুষ, ১০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

খাদ্য আর পানির অভাবে মূত্র পান করছেন আন্দামান সাগরে ভাসা কয়েকশ’ শরণার্থী। থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি জমানো এসব শরণার্থীর মধ্যে এখন পর্যন্ত না খেয়ে মারা গেছেন ১০ জন। পানি না পেয়ে জীবিতদের মধ্যে অনেকেই তাদের মূত্র সংরক্ষণ করছেন।

বিবিসি জানিয়েছে, প্রায়
সাড়ে ৩শ’ শরণার্থী বহনকারী একটি নৌকাকে থাইল্যান্ড সরকার তাদের জলসীমানায়
প্রবেশে বাধা দেয়ায় গত তিন মাস ধরে সাগরে ভাসছেন এসব শরণার্থী। তাদের সবাই মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা।

তাদের বহনকারী দালালচক্র নৌকার ইঞ্জিন বিকল করে পালিয়ে গেছে বলে শরণার্থীরা জানিয়েছেন। আর মৃত দেহগুলো সাগরে ফেলে দিতে বাধ্য হয়েছেন তারা।

বেঁচে থাকার জন্য শরণার্থীরা জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন।

সন্দেহ করা হচ্ছে শুধু এ সাড়ে ৩শ’ নন, আরো কয়েক হাজার মানুষ মানবপাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ড ও মিয়ানমার উপকূলে ভাসছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, আইওএমেরও একই ধরনের আশংকা।

থাইল্যান্ডের দক্ষিণ উপকূল থেকে বিবিসির সংবাদদাতা জোনাথন হেড জানান, শরণার্থীরা খাবারের এবং পানির জন্য আকুতি করছেন। নৌকায় অনেক নারী ও শিশু রয়েছে। তাদের বহনকারী নৌকাটি অনেক পুরনো।

Reneta

সাড়ে ৩শ শরণার্থী নিয়ে নৌকাটি যেখানে ভাসছে সেখানকার গড় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তাদের।

নৌকাটিতে ৫০ জন নারী ও ৮৪টি শিশু রয়েছে বলে জানিয়েছেন জোনাথন। মালয়েশিয়ার জলসীমায় ছয়দিন আগে তাদের নৌকার ইঞ্জিন বিকল করে চলে যায় পাচারকারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসিঅভিবাসিমানবপাচারশরণার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

যার পরিচালিত ম্যাচে কখনও জেতেনি আর্জেন্টিনা, সেই ভিনচিচ ফাইনালের রেফারি

জুলাই ১৭, ২০২৬

বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়, মেলেনি স্বীকৃতি

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT