বিনোদন

মুস্তাফিজ শফির কথায় গাইলেন মিজান

মিজান গাইছেন স্টেজে, বাংলা গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ, গ্লাস ও জ্যাকেট পরে, দ্বিতীয় ছবি: একজন পুরুষ, গায়ক, মাইক ধরে গান পরিবেশন করছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফির লেখায় ‘মন খারাপ মেয়ে’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন মিজান।

সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে গানটি সংগীতপ্রেমীদের জন্য অনলাইনে উন্মুক্ত করা হয়। প্রকাশ হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে।

প্রিন্স রুবেলের সুরে গানের সংগীতায়োজন করেছেন তরিক। চন্দন রায় চৌধুরীর পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন আদর আহমেদ ও রিভা শাবনাজ।

এটি প্রকাশ করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী মিজান বলেন, দুই দশকের শিল্পী জীবনে নানা ধরনের গান করেছি। গায়কীতে নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধারার জন্য যে ধরনের গান করতে চেয়েছি, ‘মন খারাপ মেয়ে’ তেমনই একটি গান।

তিনি বলেন, স্বীকার করতে দ্বিধা নেই, এটি আমার ক্যারিয়ারের ভিন্নধর্মী একটি আয়োজন। কবি ও সাংবাদিক মুস্তাফিজ শফি এই গানে খুব সহজ কথায় দারুণভাবে আবেগের প্রকাশ ঘটিয়েছেন। গীতিকথার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিন্স রুবেল তার সুরে এবং তরিক সংগীতায়োজনে ভিন্নতার ছাপ রেখেছেন। যে জন্য আমার আগের অন্যান্য গান থেকে ‘মন খারাপ মেয়ে’ হয়ে উঠেছে একেবারে আলাদা।

বিষয়:গান মিজান মুস্তাফিজ শফি শিল্পী সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…