চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজ ম্যাজিক আর জুবায়ের জাদুতে সফল একদিন

সাবিত খান সাবিত খান
৫:৪৩ পূর্বাহ্ণ ২১, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

মুস্তাফিজুর রহমানের অভিষেক টেস্ট ম্যাচেই অসাধারণ নৈপুণ্য এবং স্পিন বোলারদের সাফল্যের দিনে সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের গতি এবং ঘূর্ণির দূর্দান্ত প্রদশর্নীর দিনে একরকম আত্মসমর্পণই করতে হয় প্রোটিয়া ব্যাটসম্যানদের। টেস্ট ক্রিকেটের এক নম্বর দল সাউথ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে টাইগার বোলাররা ধসিয়ে দেওয়ায় প্রথমদিনই প্রোটিয়ারা অলআউট হয়েছে ২৪৮ রানে।

দিনশেষে বিনা উইকেটে ৮ রান করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ১ এবং ইমরুল কায়েস ৭ রানে অপরাজিত রয়েছেন।

অভিষিক্ত মুস্তাফিজের চার উইকেট শিকারের দিনে লেগ স্পিনার জুবায়ের নিয়েছেন তিন উইকেট। তবে কিছুটা অভাগা পেসার শহিদ। তার বলে একাধিক ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা।

Banglabid

ওয়ানডের মতো জীবনের প্রথম টেস্টেও চমক দেখানো নতুন বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান ইনিংসের ৬০তম ওভারের ১ম, ২য় এবং ৪র্থ বলে তিন প্রোটিয়া ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। টাইগারদের এই বোলিং বিস্ময় অল্পের জন্য হ্যাটট্রিক করতে না পারলেও প্রোটিয়াদের দলীয় ১৭৩ রানেই হাশিম আমলা, জেপি ডুমিনি এবং কুইন্টন ডি কককে ফিরিয়েছেন তিনি।

আমলা এবং ডুমিনিকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠা বয়স এখনো ২০ না পেরোনো এই বোলার। এক বল খেলে তাকে হ্যাটট্রিক বঞ্চিত করলেও পরের বলেই দুর্দান্ত অফ কাটারে সরাসরি বোল্ড হয়ে যান কক। শেষ উইকেট হিসেবে মুস্তাফিজ ফিরিয়ে দেন বাভুমাকে।

আর লোয়ার অডার্রে ব্যাট করতে নামা ভারনন ফিল্যান্ডার, সিমন হামার্র এবং ডেল স্টেইনকে দ্রুত ফিরিয়ে দেন লেগ স্পিনার জুবায়ের হোসেন।

Reneta

বাংলাদেশ ও সাউথ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এর আগেও টাইগার ঘূর্ণির কবলে পড়ে প্রোটিয়া ব্যাটসম্যানরা। প্রথম সেশনে অফস্পিনার মাহমুদুল্লাহর একমাত্র শিকারের পর দ্বিতীয় সেশনে দ্রুত দুই উইকেট তুলে নেন সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম।

শুরুটা খুব ভালো না হলেও পরে গুছিয়ে আনছিলেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা। ৫৮ রানে প্রথম উইকেট পতনের পর দলীয় ১৩৬ রানে দ্বিতীয় উইকেট। একই রানে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগারের পর ফাফ ডু প্লেসিস ফিরে যান। এরপরই অভিষিক্ত মুস্তাফিজের চমক, চার বলে তিন উইকেট। তারপর জুবায়ের ভেলকি। আর সবশেষে আবারো মুস্তাফিজের শিকার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT