চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজ, মাহমুদউল্লাহ আর সাকিব প্রসঙ্গে মাশরাফি

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১:৩৪ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের বিশাল জয়ে বড় ভূমিকা কাটার বয় মুস্তাফিজ এবং অলরাউন্ডার মাহমুদউল্লাহর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবে এলো তাদের নাম। ক্যাপ্টেন ম্যাশও প্রশংসায় ভাসালেন তাদের।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলে সব সময় মাহমুদউল্লাহর ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মাহমুদউল্লাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেও জানে দলে তার ভূমিকা কী।

‘অনেক সময় টিম চাপে থাকলে সে ব্যাটিংয়ে আসে। ওই সময় বেস্ট খেলাটা না খেলতে পারলে ওকে নিয়ে সমালোচনা হয়। টপ অর্ডারে রান না করলে ওর ওপরে পুরো প্রেসারটা চলে আসে। আজকেও সেই ঘটনাটা ঘটেছিলো। সে সব সময়ই তার দায়িত্ব সম্পর্কে সচেতন।’

Banglabid

এশিয়া কাপের প্রথম থেকেই পিচে রান নেই। সামনে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ মাথায় রেখেই এটি করা হয়েছে বলে জানালেন মাশরাফি।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ভারতে তেমন একটা খেলার অভিজ্ঞতা নেই। সাকিব আইপিএলের কারণে কিছু ম্যাচ খেলেছে। কিছুদিন আগে ‘এ’ টিমের সফর ছিলো, সেখানেও কয়েকজন খেলেছে। আমাদের উইকেটটা ওভাবেই তৈরী হচ্ছে। এবারের আসর থেকে ওদের পেস অ্যাটাক থেকেও অভিজ্ঞতা নিতে পারি।

তবে আজ রান কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ১৫০ এর মতো রান করতে পারতাম। যে পার্টনারশিপ তৈরী হয়েছিলো আমরা ১৪০ থেকে ১৫০ রান করতেই পারতাম।

Reneta

সাকিবের  ফর্মে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, সাকিব আমাদের অভিজ্ঞ খেলোয়াড়। ও যে জায়গাটায় ব্যাট করে খুবই গুরুত্বপূর্ণ।

‘আপনারা দেখবেন জিম্বাবুয়ের বিপক্ষের প্রথম ম্যাচটা ওই বের করে নিয়ে এসেছে। তবে, ও এতোদিন তিনে খেলেছে। এখন ওর জায়গায় সাব্বির খেলছে। পাঁচে ব্যাট করাটা ওর জন্য একটু কঠিনও হতে পারে। কারণ ওই পজিশনে টি২০তে কখনও খেলেনি। আসলে টিমের কথা ভেবেই ও খেলে।

ভারতের বিপক্ষে জ্বলে ওঠতে না পারলেও আমিরাতের বিপক্ষে দেখা গেছে মুস্তাফিজ ঝলক। মাশরাফি বলেন, আগের ম্যাচে যেটা হয়েছে সেটাও রিয়েলিটি।

‘ওতো আর প্রতি ম্যাচেই পারফর্ম করবে না। আগের ম্যাচে যেটা হয়েছে সেটা যেমন স্বাভাবিক আবার আজ যেটা করেছে সেটাতে ও ওর মানসিক শক্তির জায়গাটা দেখিয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT