চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসা বিন শমসেরের বিরুদ্ধে ৩টি মামলা হচ্ছে

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৫৭ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
অপরাধ
A A

ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং এর অভিযোগে মোট ৩টি মামলা হতে যাচ্ছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক।

রোববার বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ শেষে এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মামলার কথা জানান ।

শুল্ক ফাঁকি দিয়ে গাড়ী কেনার অপরাধে মুসা বিন শমসেরকে প্রধান আসামী এবং গাড়ি কেনায় সহযোগীদেরকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন ইতিমধ্যে তার সহযোগীদেরকে সনাক্ত করা হয়েছে।

মানি লন্ডারিং এর অভিযোগে যুক্তরাজ্যর নাগরিক ফরিদ নবিরকে প্রধান আসামী এবং মুসা বিন শমসেরকে দ্বিতীয় আসামী করে দ্বিতীয় মামলাটি করা হবে বলে জানায় এই কর্মকর্তা। উল্লেখ্য, ফরিদ নবিরের কাছ থেকে ৫০ লক্ষ টাকায় মুসা বিন শমসের শুল্ক ফাঁকি দিয়ে বিলাস বহুল গাড়িটি ক্রয় করে।

তৃতীয় মামলাটি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির মাধ্যমে বিআরটিএ এর সহযোগিতায় বিলাস বহুল গাড়ি ক্রয়ের জন্য বিআরটিএ এর সম্পৃক্ত কর্মকর্তাসহ মুসার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুদক।

এর আগে দুপুর তিনটায় শুল্ক গোয়েন্দার তলবে কাকরাইলস্থ সদরদপ্তরে হাজির হলে তাকে পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়।দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এই ধনকুবেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে শমসেরের বিরুদ্ধে আনিত অভিয়োগের সত্যতা স্বীকার করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ চান তিনি।

Reneta

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দার দল প্রিন্স মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দেয়া বিলাসবহুল রেন্জ রোভার গাড়ি আটক করে।

গাড়িটি শুল্ক পরিশোধের ভূয়া কাগজ দিয়ে ভোলা বিআরটিএ থেকে জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে রেজিস্ট্রেশন করানো হয়। গাড়িটি প্রিন্স মুসা বিন শমসের নিজে গাড়িটি ব্যবহার করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার দখল থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

তদন্তের সূত্রে গত ২০ এপ্রিল শুল্ক গোয়েন্দায় হাজির হওয়ার জন্য নোটিশ দিলে প্রিন্স মুসা আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে ‘বাকশক্তি হারিয়েছেন’ দাবি করে সময় প্রার্থনা করেন।প্রিন্স মুসার সময় প্রার্থনার আবেদন মন্জুর করে শুল্ক গোয়েন্দা ১৫ দিনের সময় দিয়ে আজ ৭ মে হাজির হতে সমন দেয়া হয়।

এর পূর্বে আলোচ্য শুল্ক ফাঁকির ঘটনাটি তদন্তের জন্য উপপরিচালক এইচ এম শরিফুল হাসানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুদকমুসা বিন শমসের
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

মে ৮, ২০২৬

নতুন ‘কুঁড়ি স্পোর্টসে’র ক্রিকেট ম্যাচ দেখতে মোহাম্মদপুরে হামজা

মে ৮, ২০২৬

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT