চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসা গ্রেফতারের খবর নিশ্চিতে কাজ করছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ১৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যাকাণ্ডে সন্দেহভাজন কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা ভারতে গ্রেফতার; এমন খবরের ভিত্তিতে প্রতিবেশি দেশটিতে যোগাযোগ করার জন্য পুলিশ সদর দপ্তরকে অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিটিজি নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। 

মঙ্গলবার কামরুল ইসলাম মুসা ভারতে গ্রেফতার হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

এ বিষয়ে সিএমপি কমিশনার ইকবাল বাহার জানান, ‘ভারতে একজন মুসা ধরা পড়েছে এই রকম একটি খবর জেনেছি, নিয়ম অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা পুলিশ সদর দপ্তরকে জানিয়েছি। পুলিশ সদর দপ্তর বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করবে, সেখানে আটক হওয়া ব্যক্তি মিতুর হত্যাকারী সন্দেহে আমরা যাকে খুঁজছি সেই মুসা হলে, তাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ে আসার উদ্যোগ নেয়া হবে।’

গত ৫ জুন নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন চট্টগ্রামে বিভিন্ন জঙ্গি বিরোধী অভিযানের নেতৃত্ব দেওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এই ঘটনায় আটক হওয়া দুই আসামী ওয়াসিম ও আনোয়ার আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, মুসার ‘পরিকল্পনানুযায়ী’ ও তদারিকতে মিতু হত্যাকাণ্ড ঘটানো হয়।

র‌্যাব ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম ঘাগড়া গ্রামের বাসিন্দা শাহ আলম শিকদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির অন্তত আটটি মামলা রয়েছে।

Reneta

স্ত্রী পান্না শিকদার ইতোপুর্বে দু্ই দফা সংবাদ সম্মেলন করে দাবি করেছিলেন, মুসাকে আইন-শৃংখলা বাহিনী বন্দর এলাকার একটি বাসা থেকে আটক করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবুল আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মাঝেই সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান

এপ্রিল ১২, ২০২৬

কক্সবাজারে নারীর মাথা ও কবজিবিহীন মরদেহ উদ্ধার

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে টোল আরোপ বেআইনি: জাতিসংঘের শিপিং তদারকি সংস্থা

এপ্রিল ১২, ২০২৬

‘কঠিন’ ম্যাচ জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবছেন ফ্লিক

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT